শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাণীশংকৈলে পেঁয়াজে গরম ঝাঁঝ, প্রতিকেজি ১০০ টাকা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১ দিনের ব্যবধানে ৮০ টাকা থেকে প্রতিকেজি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হওয়ার অভিযোগ উঠেছে। ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সরেজমিনে রাণীশংকৈল উপজেলার অন্যতম বৃহত্তম কাতিহার হাট, নেকমরদ হাট, শিবদিঘী পৌর বাজার এবং বলিদ্বারা বাজার ঘুরে এমন খবর জানা গেছে, নিয়ন্ত্রণহীন ভাবে প্রায় প্রতিটি বাজারেই বেড়ে চলছে পেঁয়াজের দাম। পৌরশহরসহ সকল ধরনের ছোট বড় বাজার গুলোতে গত এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের পেঁয়াজের দাম হুড়হুর করে বেড়ে যাওয়ায় বেশ চিন্তিত হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা। গত বছরের শেষের দিকে সিন্ডিকেটের কবলে পড়েছিলো পেঁয়াজের বাজার। এবারও বছরের শেষে এসে আবারো পেঁয়াজের দাম বৃদ্ধি শুরু হয়েছে।এমন বেগতিক অবস্থা দেখে সহকারি কমিশনার (ভ‚মি) প্রীতম সাহা পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে শিবদিঘী পৌরবাজারসহ উপজেলার অন্যান্য বাজারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালানা করছেন বলে জানান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঠাকুরগাঁও সহকারি পরিচালক শেখ সাদীকে হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের বাজার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ঠাকুরগাঁও সদরের মুল পেঁয়াজের আরতদারদের মনিটরিং করা হচ্ছে। এখান থেকেই জেলার প্রত্যেকটি উপজেলায় পাইকারী হিসেবে পেঁয়াজ যাচ্ছে সেহেতু আমরা আগে জেলাতে ভোক্তা অধিকার আইনে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com