ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

শিক্ষকদের অবসর ভাতার ৭০০০ কোটি টাকা আত্মসাত করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্য দেন । ছবি : বাসস

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকেরা তাদের পাওনা ও ভাতার টাকা পাননি। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে আয়োজিত ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যায় করেছে। তারা বিভিন্ন সেক্টর থেকে টাকা আত্মসাৎ করেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজন দিনরাত কাজ করছেন। তিনি শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব সেক্টরের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।
মন্ত্রী দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, শুধু সমালোচনা না করে আসুন সবাই একসঙ্গে কাজ করি। সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কাজের অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে দিনরাত কাজ করছি।
তিনি বলেন, টেকসই উন্নয়ন করতে হবে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন। আর মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এসডিজি সংক্রান্ত মন্ত্রণালয়ের বিস্তারিত বিষয় উপস্থাপন করেন।
এতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, জনগণের কল্যাণের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে সেখানে উন্নয়নের জন্য কাজ করতে বর্তমান সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানুষের সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
তিনি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কার্যকর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষকদের অবসর ভাতার ৭০০০ কোটি টাকা আত্মসাত করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ১২:৩৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬