ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী Logo জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি Logo হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তান গোলরক্ষকের! Logo সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো? Logo সকালে উঠেই মুখে তিতা স্বাদ? Logo পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান Logo সৌন্দর্য উপলব্ধি থেকে কৃতজ্ঞতার ৮ শিক্ষা Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নিধারণ

প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থলভেদে সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নিধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন বিভাগীয় শহর, জেলা শহর এবং অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের জন্য পৃথক বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেয়াদে প্রকাশিত পত্রিকা ও সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্র্নিধারণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সরকারি বিজ্ঞাপনের মূল্য নির্দিষ্ট হারে বাড়বে। তবে প্রতিটি শ্রেণির সংবাদপত্রের জন্য সর্বোচ্চ বিজ্ঞাপন মূল্যসীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সংবাদপত্র
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে বিজ্ঞাপনের হার নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।
প্রচার সংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৭ টাকা করে বিজ্ঞাপনের হার বাড়বে। ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার প্রচার সংখ্যার ক্ষেত্রে প্রতি হাজারে ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজারের ক্ষেত্রে প্রতি হাজারে ৫ টাকা করে বাড়বে। প্রচার সংখ্যা ৯০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা।
অন্যান্য বিভাগীয় শহরের সংবাদপত্র
ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্যান্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪২০ টাকা।
প্রচার সংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার হলে প্রতি হাজারে ৫ টাকা এবং ৫০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৪ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮৫০ টাকা।
জেলা শহর ও অন্যান্য অঞ্চলের সংবাদপত্র
জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচার সংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে বিজ্ঞাপনের হার হবে ৪০০ টাকা।
প্রচার সংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার হলে প্রতি হাজারে ৬ টাকা এবং ৩০ হাজার ১ বা তার বেশি হলে প্রতি হাজারে ৫ টাকা হারে বিজ্ঞাপনের মূল্য বাড়বে। এ শ্রেণির সংবাদপত্রের বিজ্ঞাপনের সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
পরিপত্রে আরও বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা বা সাময়িকীর বিজ্ঞাপন মূল্যহারও পুনর্র্নিধারণ করা হয়েছে। একইভাবে জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত এসব পত্রিকা ও সাময়িকীর জন্যও নতুন বিজ্ঞাপন মূল্যহার নির্ধারণ করেছে সরকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্র্নিধারণ

আপডেট সময় ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬