কবিরহাটে সড়কে দুর্ঘটনার প্রতিবাদে এবং বন্ধ থাকা বাস সার্ভিস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থী, নি¤œ আয়ের মানুষসহ সাধারণ যাত্রীদের দুর্ভোগের চিত্র তুলে ধরা হয়। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে কবিরহাট উপজেলার কবিরহাট বাজারের জিরো পয়েন্টে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বক্তারা জানান, জেলা শহর মাইজদী-সোনাপুর থেকে কবিরহাট হয়ে বসুরহাট সড়কে আগে বাস চলাচল করলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। ফলে বর্তমানে সিএনজি চালিত অটোরিকশাই একমাত্র যাতায়াতের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। এতে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি ও বাড়ছে। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কে বাস চালুর দাবি জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই মানবিক দিক বিবেচনায় তারা এই কর্মসূচি পালন করেন। একইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান এবং জেলা বাস মালিক সমিতির সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা কর্মসূচির প্রতি সংহতি জানান। তারা দ্রুত বিআরটিসি ও লোকাল বাস সার্ভিস চালুর দাবি জানান এবং তা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। মানবিক সংগঠন ‘সেবার আলো ফাউন্ডেশন’ এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করে দ্রুত বাস চালুর দাবি তোলে। কবিরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. ইয়াসিন বলেন, বাস চালু না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে পাশে থাকবেন। জেলা বিএনপির সদস্য ও কবিরহাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, আগামী ৩০ তারিখে সংশ্লিষ্ট সংসদ সদস্য এলাকায় এলে বাস চালুর বিষয়ে আলোচনা করা হবে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে সমাধান না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি। বক্তব্যে উপজেলা বি এন পির সদস্য সচিব সৌরব হোসেন কামাল ও এদাবী করেন। এদিকে এলাকাবাসী, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দ্রুত মাইজদী থেকে বসুরহাট পর্যন্ত বাস সার্ভিস চালু করে জনদুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
সংবাদ শিরোনাম
কবিরহাটে বাস সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন
-
মোঃ হারুন (কবিরহট) নোয়াখালী - আপডেট সময় ০৪:৩০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
- 184
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















