ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর Logo ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন Logo রাজনৈতিক পরিচয়ে কারো প্রতি বৈষম্য হবে না : ৪৯তম বিসিএস প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী Logo শাপলা এখন শরীয়তপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়নের অংশ Logo বিনিয়োগ, এলএনজি সরবরাহ ও দক্ষতা উন্নয়নে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী Logo দল ছেড়ে ৬ মাসের নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো Logo কতদিন পরপর ফোন বদলাবেন? Logo মিষ্টি ভালো লাগলেও কম খাবেন যারা Logo ‘দুনিয়াদারি হোক যাই ভেতরে রবের জিকির চাই’, মিশা সওদাগর

রায়পুরে পুনঃ খাল খনন কর্মসূচির উদ্বোদন

দেশ ব্যাপি প্রধান মন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি’ (ইজিপিপি) প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ তিনটি খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ডাঃ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়। বিশেষ কারণে লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও তাঁর দিকনির্দেশনায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মেহেদী হাসান কাউছার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব নিগার সুলতানা, রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব শাহীন মিয়া,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা (পিআইও) জনাব মোহাম্মদ আব্দুল হাই খান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এই প্রকল্প আওতায় বিপি-৮, বিপি-১৭ এবং পি-২ খাল পুনঃখনন করা হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এলাকার অতিদরিদ্র ও মৌসুমি বেকার শ্রমিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং গ্রামিন অবকাঠামোর উন্নয়ন। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই খালগুলো পুনঃখনন করার ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং স্থানীয় কৃষকরা কৃষি জমিতে উন্নত সেচ সুবিধা পাবেন। এর ফলে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে প্রান্তিক মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও আয়োজন করে রায়পুর উপজেলা প্রশাসন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার প্রাতিষ্ঠানিক ও পুরোপুরি কাগজবিহীন করার আহ্বান অর্থমন্ত্রীর

রায়পুরে পুনঃ খাল খনন কর্মসূচির উদ্বোদন

আপডেট সময় ০৪:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬