ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’ Logo বন্দি প্রত্যপর্ণ চুক্তির বাইরে শেখ হাসিনার দেশে ফেরার আর কোন আইনগত বৈধ পন্থা নেই- অ্যাডঃ শিশির মনির Logo কলমাকান্দায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নতুন কুঁড়ির জেলা চ্যাম্পিয়ন কয়রার খেলোয়াড়দের সংবর্ধনা ও জার্সি প্রদান Logo ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা Logo নবীনগরে লেপ-তোষক তৈরির ধুম Logo ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি, নজরদারিতে উন্নত প্রযুক্তি Logo বদরখালীতে প্যারাবন কটেে মৎস্য ঘরে তরৈরি অভযিোগ দুই দনিে পাঁচ শতাধকি বাইন-কওেড়া গাছ নধিন Logo আওয়ামী লীগের দেশবিরোধী ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে-আলি আসগার লবি এমপি Logo বৈষম্যহীন সম্প্রীতির বাংলাদেশ গড়াই লক্ষ্য-বিজন কান্তি সরকার

শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে-ড. রেজাউল করিম

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পূর্নবাসন করেন, একদিকে ঐক্যের কথা বলে, আরেকদিকে পূর্নবাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একই সাথে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তান্ডবের রাজনীতি দেখতে চায় না। বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হন এডভোকেট রেজাউল ইসলাম খাঁন সুমন। রেজাউল করিম বলেন, শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোন রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিতরাই শেখ হাসিনা যে পথে আসবে, সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবে। তিনি আরো বলেন, আজকে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস, আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় যা হচ্ছে এটি হচ্ছে ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই কিন্তু অর্থবিত্ত নিয়ে এই ফ্যাসিবাদিদেরকে পুর্নবাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছে। জামায়াতের এ নেতা আরো বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, আওয়ামী লীগ আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন। এখন কি শান্তির বার্তা নিয়ে আসছে? না আগুন নিয়ে আসছে? সুতরাং এ আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এ আগুন গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর এড.রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

১০ লাখ টাকার শাড়ি তৈরি হচ্ছে ‘লোটাস সিল্কে’

শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে-ড. রেজাউল করিম

আপডেট সময় ০২:২৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬