ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

মায়ের কাছে আছে অফুরান প্রশান্তির অনন্ত ঠিকানা : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

‘মা’ ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা অসীম। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মা হচ্ছেন আশ্রয়, ভালোবাসা, সাহস ও নির্ভরতার সবচেয়ে বড় নাম। বিশ্ব মা দিবস উপলক্ষ্যে এমনই আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিশেষ ছবি এবং ভিডিও বার্তায় তিনি মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মিক নির্ভরতার কথা তুলে ধরেছেন, যা ইতোমধ্যে অনেক মানুষের হৃদয় ছুঁয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা শাড়ি পরিহিত বৃদ্ধা মাকে গভীর মমতায় জড়িয়ে ধরে আছেন প্রতিমন্ত্রী।
মায়ের মাথায় হাত রেখে তিনি যেন প্রকাশ করেছেন নিঃশব্দ এক ভালোবাসা ও শ্রদ্ধার ভাষা। ছবির আবেগঘন পরিবেশের সঙ্গে যুক্ত হয়েছে তার হৃদয়ছোঁয়া বক্তব্য।
প্রতিমন্ত্রী তার বার্তায় লিখেছেন, মা শব্দটাই হচ্ছে প্রতিটি ব্যক্তির কাছে একটি শ্রদ্ধার জায়গা, ভালোবাসার একটি জায়গা।
আমরা যখন নিজেদেরকে মনে করি যে, কোথাও আমাদের আশ্রয় হচ্ছে না। তখন মনে করি- মায়ের কাছে ছুটে গেলে সেখানে একটি প্রশান্তির জায়গা আছে।
সুতরাং মা দিবসে সকল মায়ের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা।
বিশ্ব মা দিবস প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার পালিত হয়। দিনটি শুধু আনুষ্ঠানিক উদযাপনের নয়, বরং মায়ের ত্যাগ, ভালোবাসা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ উপলক্ষ।
সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ দিনে মায়ের প্রতি শ্রদ্ধা জানালেও জননেতাদের আবেগঘন বার্তা সাধারণ মানুষের মনেও বিশেষ প্রভাব ফেলে।
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে তার পোস্টে মন্তব্য করে নিজেদের মায়ের প্রতি ভালোবাসা ও স্মৃতিচারণ করেছেন।
একজন লিখেছেন, মা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আরেকজন বলেছেন, মায়ের দোয়া ছাড়া জীবনে শান্তি পাওয়া যায় না। অনেকেই প্রতিমন্ত্রীর বক্তব্যকে আন্তরিক ও হৃদয়স্পর্শী হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

মায়ের কাছে আছে অফুরান প্রশান্তির অনন্ত ঠিকানা : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

আপডেট সময় ০৯:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬