ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন

আজ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সেলেবি এভিয়েশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করে। ছবি: পিআইডি

তুরস্কভিত্তিক বিমান সেবা প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন বাংলাদেশের বিমানবন্দরগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। যাত্রীসেবা উন্নয়ন এবং বিমান খাতভিত্তিক পর্যটন অবকাঠামো শক্তিশালী করতে বাংলাদেশও তুরস্কের সহযোগিতা চেয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সেলেবি এভিয়েশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরগুলোতে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তারা বলেন, এতে যাত্রীসেবার মান ও পরিচালনা দক্ষতা আরো বাড়বে।
মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী মিল্লাত কোম্পানিটিকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগের ক্ষেত্রে তাদের বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
মন্ত্রী বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে তিনি সেলেবি এভিয়েশনকে সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মান উন্নয়নে একটি ধারণাপত্র বা কনসেপ্ট পেপার জমা দেওয়ার জন্যও তুর্কি প্রতিষ্ঠানকে আহ্বান জানান।
বৈঠকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা আরো জোরদার করে দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন

আপডেট সময় ১১:৪৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬