ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

বয়স কমানোর ইনজেকশনেই কি শেফালির মৃত্যুর কারণ?

  • বিনোদন:
  • আপডেট সময় ১১:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • 202

অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ‘অ্যান্টি-এজিং’ বা বয়স কমানোর ইনজেকশন নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে-এমন আলোচনা শুরু হয় নেটদুনিয়ায়। অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন শেফালীর স্বামী পরাগ ত্যাগী।
সম্প্রতি এক ভিডিওবার্তায় পরাগ জানান, শেফালি নিয়মিত কোনো ‘অ্যান্টি-এজিং’ ইনজেকশন নিতেন না। বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাসে একবার কিছু স্বাস্থ্য সুরক্ষামূলক সাপ্লিমেন্ট গ্রহণ করতেন তিনি।
পরাগের ভাষ্য, ‘আমাকেও বলুন, কোন ইনজেকশনের কথা বলা হচ্ছে?’ তিনি জানান, শেফালি মাল্টিভিটামিন, ভিটামিন সি, কোলাজেন এবং গ্লুটাথিয়নের আইভি ড্রিপ নিতেন। এগুলো সাধারণ স্বাস্থ্য ও ত্বকের যতেœর জন্যই ব্যবহৃত হতো।
শেফালির মৃত্যুর দিন তিনি উপবাসে ছিলেন বলেও গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই দাবিও উড়িয়ে দিয়েছেন পরাগ। তার দাবি, পূজার পর খাবার খেয়েছিলেন শেফালি। ফলে খালি পেটে কোনো ইনজেকশন নেওয়ার কারণে মৃত্যু হয়েছে-এমন তথ্য সঠিক নয়।
স্ত্রীর জীবনযাপন প্রসঙ্গে পরাগ বলেন, নিয়মিত শরীরচর্চা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিজের শরীরের প্রতি যতœশীল মনোভাবই ছিল শেফালির সুস্থতার মূল রহস্য।
তিনি আরও বলেন, ‘ও কখনো নিজেকে খাবার থেকে বঞ্চিত করেনি। আইসক্রিম, চাইনিজ খাবার-সবই খেত, তবে পরিমিতভাবে।’ শেফালির মৃত্যু নিয়ে যখন নানা গুঞ্জন ও বিতর্ক চলছে, তখন পরাগের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

বয়স কমানোর ইনজেকশনেই কি শেফালির মৃত্যুর কারণ?

আপডেট সময় ১১:১৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬