ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স Logo বেগুনের বোঁটায় যেসব উপকারিতা আছে Logo শাকিবের সিনেমায় অভিনয়ের কথা বলে প্রতারণা

শাকিবের সিনেমায় অভিনয়ের কথা বলে প্রতারণা

  • বিনোদন
  • আপডেট সময় ০৯:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • 12

শাকিব খানের নতুন সিনেমায় অভিনয়ের সুযোগ! তাও আবার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে। এমন প্রস্তাব পেয়ে প্রথমে আশাবাদী হয়েছিলেন শিশুশিল্পী দিশামনির অভিভাবক। কিন্তু কথোপকথনের একপর্যায়ে বুঝতে পারেন, এর পেছনে রয়েছে প্রতারণার ফাঁদ। নির্মাতা রেদওয়ান রনি ও মডেল বুলবুল টুম্পার নাম-পরিচয় ব্যবহার করে একটি চক্র এভাবে শিশুশিল্পী নেওয়ার প্রলোভন দেখাচ্ছে।
সম্প্রতি শিশুশিল্পী দিশামনির অভিভাবক রিমা আক্তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে পুরো ঘটনা তুলে ধরেন। তার দাবি, প্রথমে মডেল বুলবুল টুম্পার পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়। জানানো হয়, শাকিব খানকে নিয়ে ‘তূর্য’ নামে একটি সিনেমা নির্মাণ হচ্ছে। এতে নুসরাত ফারিয়ার ছোটবেলার চরিত্রে অভিনয়ের জন্য দিশামনিকে নির্বাচন করা হয়েছে। এ বিষয়ে নির্মাতা রেদওয়ান রনির সঙ্গে কথা বলার পরামর্শও দেওয়া হয়। পরে রনির পরিচয় ব্যবহার করে একটি নম্বর থেকে রিমার সঙ্গে যোগাযোগ করেন এক ব্যক্তি। কথিত ওই নির্মাতা জানান, ডিসেম্বরেই সিনেমাটির শুটিং শুরু হবে। তবে কথোপকথনের একপর্যায়ে সন্দেহ হয় রিমার। বিশেষ করে একজন অপরিচিত মেয়ের ছবি পাঠিয়ে সিনেমার অভিনেত্রী নির্বাচনের বিষয়ে তার কাছে পরামর্শ চান ওই ব্যক্তি। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি প্রশ্ন করতে শুরু করেন। একপর্যায়ে কথিত রেদওয়ান রনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
রিমা পরে সরাসরি বুলবুল টুম্পার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন, যে নম্বর থেকে বার্তা পাঠানো হয়েছে, সেটি টুম্পার নয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করে অন্য অভিভাবকদের সতর্ক করেন তিনি। ঘটনাটি সামনে আসার পর রিমার প্রকাশ করা ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নির্মাতা রেদওয়ান রনি। একই সঙ্গে নিজের ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নম্বর এবং প্রোফাইল থেকে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দেন তিনি।
রেদওয়ান রনি জানান, বেশ কিছুদিন ধরেই তার ছবি ব্যবহার করে বিভিন্ন ভুয়া নম্বর ও প্রোফাইল থেকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এর আগেও এমন ঘটনায় দুই প্রতারককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এবারও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
নিজের ব্যবহৃত ফোন নম্বরের তথ্য জানিয়ে রনি বলেন, তিনি নির্দিষ্ট একটি নম্বরই ব্যবহার করেন। তার পরিচয়ে অপরিচিত কেউ যোগাযোগ করলে নম্বরের সঙ্গে মিলিয়ে নেওয়ার পাশাপাশি ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইলের মাধ্যমে সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়েছেন এই নির্মাতা। শাকিব খানের সিনেমায় অভিনয়ের প্রলোভন দেখিয়ে শিশুশিল্পীর অভিভাবকের সঙ্গে যোগাযোগের এ ঘটনা নতুন করে সতর্কবার্তা দিচ্ছে অভিভাবকদের। পরিচিত নির্মাতা কিংবা তারকার নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা ঘটতে পারে। তাই সিনেমা বা নাটকে অভিনয়ের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের পরিচয় নিশ্চিত না হয়ে কোনো তথ্য দেওয়া কিংবা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ সংশ্লিষ্টদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

শাকিবের সিনেমায় অভিনয়ের কথা বলে প্রতারণা

আপডেট সময় ০৯:০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬