ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান Logo অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে উৎসব করবে এফডিসি

মরহুম কিংবদন্তি গীতিকার, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণে চলচ্চিত্র উৎসবের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আগামী বছরের ফেব্রুয়ারিতে তার জন্মমাস উপলক্ষে এ উৎসব অনুষ্ঠিত হবে। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সেপ্টেম্বরে সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবে ভালো সাড়া পেয়েছিল বিএফডিসি। সেই অভিজ্ঞতা থেকেই এবার গাজী মাজহারুল আনোয়ারকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
মাসুমা রহমান তানি বলেন, গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রশিল্পকে নিজের ঘর মনে করতেন। অথচ মৃত্যুর পর তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই তার কালজয়ী কাজগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।
চলচ্চিত্র উৎসবের পাশাপাশি গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় গানগুলো নতুন করে সংগীতায়োজনের পরিকল্পনাও রয়েছে। এ আয়োজনে যুক্ত হয়েছেন তার মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ার।
১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। ষাটের দশকে গান লেখা শুরু করা এই কিংবদন্তি ২০ হাজারের বেশি গান রচনা করেছেন বলে জানা যায়।
চলচ্চিত্রের গান, দেশাত্মবোধক সংগীত, কাহিনি ও চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান তিনি।

ট্যাগস :

দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে উৎসব করবে এফডিসি

আপডেট সময় ১০:১৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬