ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo কয়রায় শিশুদের বিস্কুটের প্যাকেটে ভুল তারিখ: জনমনে বিভ্রান্তি ও প্রশাসনের পদক্ষেপ Logo নাজিরপুরে পুলিশ বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও একজন ইয়াবা ব্যবসায়ী আটক Logo পর্যাপ্ত লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে Logo আজ মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী Logo মুসলিমদের জীবনে মসজিদের গুরুত্ব Logo সুনামগঞ্জের পশ্চিম সদরগড় গ্রামকে নদীভাঙ্গনের কবল থেকে রক্ষা করার দাবী Logo টানা দুই মাস ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি (তদন্ত) জামালপুরের নাজমুল জান্নাত শাহ

মেঘনাদ হয়ে রাঘব, তার মুখোমুখি লক্ষ্মণরূপে রবি‘রামায়ণ’

  • বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় ১১:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • 13

সিনেমার প্রথম পর্বে অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকদের নজর কেড়েছেন অভিনেতা রাঘব জুয়াল। রাবণপুত্র মেঘনাদের চরিত্রে তার লুক প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বিশেষ করে লক্ষ্মণ চরিত্রে রবি দুবে এবং মেঘনাদের মুখোমুখি সংঘাত দেখতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
সিনেমার শেষদিকে জটায়ু রামকে রাবণের বিশাল সেনাবাহিনীর শক্তি সম্পর্কে জানান। এ সময় তিনি রাবণের ভাই কুম্ভকর্ণ এবং ছেলে মেঘনাদের কথাও উল্লেখ করেন। মেঘনাদ ইন্দ্রজিৎ নামেও পরিচিত।
এই দৃশ্যেই প্রথমবার মেঘনাদের চরিত্রে রাঘব জুয়ালকে দেখা যায়।
দৃশ্যটিতে রাঘবকে তপস্যা করতে দেখা যায়। এরপর আগুনের মধ্য থেকে সাপ বেরিয়ে আসে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় পর্বে মেঘনাদের নাগপাশ অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে এই দৃশ্যের মাধ্যমে।
মেঘনাদের চরিত্রটি নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ লক্ষ্মণের সঙ্গে তার যুদ্ধ। রামায়ণের কাহিনি অনুযায়ী, এই যুদ্ধে মেঘনাদের শক্তিশালী অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন লক্ষ্মণ। তাকে বাঁচাতে সঞ্জীবনী ভেষজ আনতে হিমালয়ে ছুটে যান হনুমান। পরে পুরো পর্বত তুলে নিয়ে এসে লক্ষ্মণের জীবন রক্ষা করেন তিনি।
সামাজিক যোগাযোগ.মাধ্যমে এক দর্শক লিখেছেন, লক্ষ্মণের ওপর মেঘনাদের শক্তিশালী অস্ত্রের আঘাতের দৃশ্য বড় পর্দায় কতটা আবেগঘন হয়ে উঠবে, তা ভেবেই তিনি রোমাঞ্চিত।
অনেকেই মনে করছেন, এই যুদ্ধ সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
উল্লেখ্য, ‘রামায়ণ’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৮ সালের দীপাবলিতে। ফলে রাঘব জুয়ালের মেঘনাদ হয়ে ওঠা এবং লক্ষ্মণের সঙ্গে তার লড়াই দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরো দুই বছর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার

মেঘনাদ হয়ে রাঘব, তার মুখোমুখি লক্ষ্মণরূপে রবি‘রামায়ণ’

আপডেট সময় ১১:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬