ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি Logo বিক্ষোভে টালমাটাল মোদীর গদি Logo ডিপি ওয়ার্ল্ডের চুক্তিতে বন্দরের দক্ষতা ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের Logo কিং খালিদ বিমানবন্দরে হামলা : ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল Logo দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী Logo বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা Logo ফ্রিজের যে ২ সেটিংস বদলেই বিদ্যুৎ বিল কমাতে পারবেন Logo সাইকেল চালালে কি শুক্রাণু কমে, কী বলছেন বিশেষজ্ঞরা Logo চাচ্চু শাকিব খানের সঙ্গে দীঘি, নতুন সিনেমা নাকি অন্য কিছু? Logo মৃত্যুর পর মানুষ যেভাবে অনুশোচনায় ভুগবে

সালাফের চোখে জমজমের পানি

মক্কার বুকে অবস্থিত পবিত্র জমজম কূপ শুধু একটি পানির উৎস নয়; এটি ঈমান, তাওয়াক্কুল ও আল্লাহর বিশেষ রহমতের এক জীবন্ত নিদর্শন। হাজার বছর ধরে অসংখ্য নবী, সাহাবি, তাবেয়ি ও সালাফে সালেহিন এই পানির মর্যাদা ও বরকতের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
হাজেরা (আ.) ও শিশু ইসমাঈল (আ.)-এর স্মৃতিবাহী এই কূপ মুসলিম হৃদয়ে এক অনন্য আবেগ ও পবিত্রতার উৎস হয়ে আছে। সালাফে সালেহিন জমজমকে শুধু তৃষ্ণা নিবারণের পানি হিসেবে দেখেননি; বরং তারা একে শিফা, বরকত, দোয়া কবুলের মাধ্যম হিসেবে গণ্য করতেন। তাই তারা অত্যন্ত আদব, ভক্তি ও আন্তরিকতার সাথে জমজম পান করতেন এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য কামনা করতেন। হাসান ইবনে ঈসা (রহ.) বলেন, আমি ইবনুল মুবারককে দেখলাম, তিনি জমজমের কূপে এসে এক বালতি পানি তুললেন।
এরপর কাবার দিকে মুখ করে বললেন, হে আল্লাহ! নবী কারীম (সা.) বলেন, ‘জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় তা পূরণ হয়’ (ইবনে মাজাহ হাদিস নং : ৩০৬২) তাই ‘হে আল্লাহ! আমি কিবয়ামতের দিন তৃষ্ণা মেটানোর উদ্দেশ্যে এটি পান করছি’। এরপর তিনি তা পান করলেন। (তাহজিবু তাহজিবুল কামাল, খন্ড : ৫, পৃষ্ঠা-২৮০)
একবার ইমাম ইবনে খুজাইমা (রহ.)-কে প্রশ্ন করা হল যে, তিনি এই এত ইলম কোথা থেকে পেলেন? তখন তিনি বললেন, ‘আমি যখনই জমজমের পানি পান করেছি, আল্লাহর কাছে উপকারী ইলম প্রার্থনা করেছি’। (তাজকিরাতুল হুফ্ফায, খন্ড : ২, পৃষ্ঠা-২০৮)
হাফেজ ইবনে হাজার (রহ.) বলেন, আমি যখন হাদিস শিখতে শুরু করি, তখন একবার জমজমের পানি পান করেছিলাম এবং আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম যেন তিনি আমাকে হাদিস মুখস্থ রাখার ক্ষেত্রে ইমাম জাহাবি (রহ.)-এর স্তরের হিফজ দান করেন।
এর বিশ বছর পর আমি যখন পুনরায় হজে গেলাম, তখন নিজের মাঝে সেই স্তরের চেয়েও উচ্চতর মর্যাদা লাভের আকাঙ্ক্ষা অনুভব করলাম এবং আল্লাহর কাছে আরও বড় মর্যাদা প্রার্থনা করলাম। আশা করি আল্লাহ তা কবুল করবেন। (মাওয়াহিবুল জালিল…,খন্ড : ৩, পৃষ্ঠা : ১১৬)
ইবনুল কাইয়্যুম জাওজি (রহ.) বলেন, ‘যখন আমি মক্কায় অবস্থান করতাম, তখন মাঝে মধ্যে এমন তীব্র যন্ত্রণাদায়ক ব্যথা অনুভব করতাম যে আমার চলাফেরা করতে পারতাম না। বিশেষ করে তাওয়াফের সময়। তখন আমি দ্রুত সুরা ফাতিহা পাঠ করে ব্যথার স্থানে মাসাহ করতাম।
সাথে সাথে মনে হত যেন কোন পাথর পড়ে গেল (ব্যথা উধাও হয়ে যেত)। আমি এটি বহুবার পরীক্ষা করেছি। আমি এক পেয়ালা জমজম পানি নিতাম এবং তাতে বারবার সুরা ফাতিহা পড়ে পান করতাম। এর ফলে আমি এমন উপকার ও শক্তি অনুভব করতাম যা সাধারণ ওষুধে কখনো পাইনি।(মাদারিজুস সালেকিন, খন্ড : ১, পৃষ্ঠা : ৮০)
সালাফে সালেহিন যেভাবে জমজমকে শ্রদ্ধা, বিশ্বাস ও আধ্যাত্মিকতার সাথে গ্রহণ করেছেন, তা আমাদের জন্যও অনুসরণীয় আদর্শ। তারা জমজমের মাধ্যমে শুধু শারীরিক তৃপ্তিই খুঁজেননি; বরং আল্লাহর রহমত, অন্তরের প্রশান্তি এবং দোয়া কবুলের আশা লালন করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পুষ্টিমান হারিয়ে ফাঁপা হচ্ছে ফসল : বাড়ছে অণুপুষ্টির ঘাটতি

সালাফের চোখে জমজমের পানি

আপডেট সময় ০৯:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬