ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী

গতকাল শনিবার বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘উজান ও ভাটির দেশের নদী সমস্যার সমাধানকল্পে যে আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল রয়েছে, বর্তমান সরকার সম্মিলিত ঐক্যের মাধ্যমে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে গঙ্গা চুক্তি নবায়ন করবে।’
গতকাল শনিবার বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দূরদর্শিতার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন সময়ে উজানের দেশের সাথে পানি বণ্টনের কোনো গ্রহণযোগ্য আন্তর্জাতিক চুক্তি না থাকলেও মওলানা ভাসানী এই সংকটের ভয়াবহতা অনুমান করতে পেরেছিলেন।
তিনি বলেন, ‘মওলানা ভাসানী জনকল্যাণের পাশাপাশি মানুষকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করতেন। তিনি বুঝতেন ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া এ দেশের নিজস্ব সংস্কৃতি, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার সংগ্রাম কায়েম করা সম্ভব না।’
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান নবনির্বাচিত সরকার মওলানা ভাসানীর সেই চিন্তার সবচেয়ে কাছাকাছি অবস্থান করে এবং তার দেওয়া ‘ধানের শীষ’ মার্কাকে ধারণ করে। ধানের শীষের রাজনীতির মধ্যেই নিহিত আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফারাক্কা সমস্যার স্থায়ী কূটনৈতিক সমাধানের পথ।
তথ্যমন্ত্রী দেশের সকল গণতান্ত্রিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পানি বণ্টন নিশ্চিত করা কেবল চুক্তির ওপর নয়, বরং দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে। বর্তমান সরকারের জনপ্রিয়তা ও গণম্যান্ডেটকে কাজে লাগিয়ে দেশের এই জ্বলন্ত সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা নূর মোহাম্মদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬