ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নান্দনিক আয়োজন

  • শাহ বুলবুল
  • আপডেট সময় ০৯:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • 236

নান্দনিক আয়োজনে কিছুটা অন্যরকম সময় পার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ। মনোজ্ঞ আয়োজনে অনুষ্ঠিত হয় বার্ষিক ‘চিন্তাবীজ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও সাহিত্য সেমিনার। ১৪ মে ২০২৬, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উপদেষ্টা ও মার্কেটিং বিভাগের অধ্যাপক এবিএম শহিদুল ইসলাম, ডুরা’র উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ডুরা’র মডারেটর ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মুনিরা সুলতানা। ‘ডিজিটাল যুগে বাংলা সাহিত্য চর্চা: সংকট না সম্ভাবনা’ শীর্ষক সাহিত্য সেমিনারের আলোচক ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মো. আজম। ?সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের গতিপ্রকৃতি এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জসমূহ। ডিজিটাল প্ল্যাটফর্মে সাহিত্য চর্চার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ প্রথমবারের মতো বার্ষিক সাহিত্য সাময়িকী ‘চিন্তাবীজ’ প্রকাশ করেছে। ম্যাগাজিনটিতে যেমন দেশের সমকালীন প্রতিষ্ঠিত ও প্রাজ্ঞ লেখকের লেখা জায়গা পেয়েছে, তেমনি সুযোগ দেওয়া হয়েছে নবীন ও সম্ভাবনাময় লেখকদেরও। শুরুতেই ‘রক্তমাটি রূপসী বাংলা’ নামে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। চিন্তাবীজ ম্যাগাজিনটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়, যা উপস্থিত সুধীবৃন্দের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। উপস্থিত লেখক, অতিথি ও শিক্ষার্থীদের মাঝে ম্যাগাজিন বিতরণ করা হয় এবং সবশেষে প্রদান করা হয় অংশগ্রহণ সনদপত্র। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের আয়োজন হলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের প্রতিনিধিদের প্রতিনিধিত্ব করতে পাঠাবেন এবং আবৃত্তির কার্যক্রমের প্রসারে পৃষ্ঠপোষকতা করা হবে।’ অন্যান্য অতিথিরা ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সৃজনশীল কার্যক্রমের প্রশংসা করে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান। ?ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সদস্যবৃন্দ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কার্যনির্বাহী উপদেষ্টা আইভি আক্তার। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ এর সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের নান্দনিক আয়োজন

আপডেট সময় ০৯:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬