ঢাকা ০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

এবার ওটিটিতে চলবে ‘বনলতা এক্সপ্রেস’

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। ঈদ মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বক্স অফিসে সিনেমাটি এখন পর্যন্ত বাংলাদেশে ১৪ কোটি টাকার বেশি আয় করেছে বলে জানা গেছে। বিদেশি বাজারসহ মোট আয় ২০ কোটি টাকা ছাড়িয়েছে। গত শুক্রবারেও দেশের মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রায় ২৪ লাখ টাকা আয় করে সিনেমাটি।
ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে হইচই প্ল্যাটফর্মে সিনেমাটি স্ট্রিমিং শুরু হবে।
প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর আগেই পরিকল্পনা ছিল সিনেমাটিকে ওটিটিতে আনার। সেই পরিকল্পনা অনুযায়ী এবার দর্শকরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে একইসঙ্গে দেশের কিছু প্রেক্ষাগৃহেও সিনেমাটির প্রদর্শনী চলবে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানী।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

এবার ওটিটিতে চলবে ‘বনলতা এক্সপ্রেস’

আপডেট সময় ১০:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬