ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ Logo রৌমারী রাজিবপুরে পূজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন Logo দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউপিতে বিএনপির মনোনয়ন ঘিরে বহুমুখী হিসাব-নিকাশ, আলোচনায় ১১ নেতা Logo ফটিকছড়িতে সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ Logo কলমাকান্দায় ১০ নারী ক্ষমতায়ন ও স্থিতিস্থাপক ভবিষ্যৎ গঠনে অবদানের স্বীকৃতি Logo দুর্গাপূজায় দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির কঠোর নিরাপত্তা, নজরদারিতে ৮৬ ম-প Logo গাসিকের উন্নয়ন কর্মকা-ে সক্রিয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকঅবকাঠামো নির্মাণ, প্রকল্প তদারকি ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্ব Logo পানি সম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীর টি-বাঁধ পরিদর্শন করেছেন Logo সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সেবার মান বাড়াতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডাঃ সোহাগ Logo নাজিরপুরে অবৈধ সার বিক্রেতার দোকানে কৃষি কর্মকর্তার অভিযানের জেরে ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তার উপরে হামলা, থানায় মামলা

বিজয়ের সাফল্যে হিংসা নয়: রজনীকান্ত

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতে চলছে আলোচনা। তার রাজনৈতিক সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন অনেক তারকা। তবে শুরুতে নীরব থাকায় প্রশ্নের মুখে পড়েছিলেন সুপারস্টার রজনীকান্ত। অনেকেই মনে করতে শুরু করেন, বিজয়ের সাফল্যে হয়তো অস্বস্তিতে রয়েছেন রজনীকান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা দেখা যায়। যদিও পরে বিজয়কে শুভেচ্ছা জানান এই অভিনেতা।
সম্প্রতি এ বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে রজনীকান্ত স্পষ্ট ভাষায় জানান, তিনি মোটেও বিজয়কে হিংসা করছেন না।
তার ভাষায়, ‘না, আমার মানসিকতা এত ছোট নয়। আমি কেন বিজয়কে হিংসা করব? আমাদের বয়সের ব্যবধান প্রায় ২৫ বছর। আমরা যদি একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবি, তাহলে সেটা কারও জন্যই ভালো হবে না।’
মজারছলে তিনি আরও বলেন, ‘হ্যাঁ, যদি কমল হাসান মুখ্যমন্ত্রী হতেন, তাহলে হয়তো হিংসা করার জায়গা থাকত।’
এদিকে বিজয়ের রাজনৈতিক সাফল্যের প্রশংসাও করেন রজনীকান্ত। তিনি বলেন, ‘মাত্র ৫১ বছর বয়সেই এমজিআর ও এনটিআর-এর চেয়েও বড় সাফল্য অর্জন করেছে বিজয়। শক্তিশালী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে লড়াই করে জয় পাওয়া সত্যিই বিস্ময়কর।’
দক্ষিণ ভারতের রাজনীতিতে আগে এম জি রামাচন্দ্রন ও এন টি রামা রাওর মতো তারকারা রাজনীতিতে সফলতার নজির গড়েছিলেন। পরে রজনীকান্ত ও কমল হাসানও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার চেষ্টা করেন। তবে সেই জায়গায় বড় ধরনের সাফল্য পাননি তারা। আর সেই ধারাবাহিকতায় বিজয়ের এই অর্জন এখন দক্ষিণী রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের উলিপুরে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ

বিজয়ের সাফল্যে হিংসা নয়: রজনীকান্ত

আপডেট সময় ০৯:২৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬