ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত Logo মাইলস্টোন কলেজে ২২তম আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন Logo বাংলাদেশ কৃষি ব্যাংক ও ট্যাপট্যাপ সেন্ডের মধ্যে রেমিট্যান্স ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট চুক্তি স্বাক্ষরিত Logo হত্যা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ কৃষি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ Logo বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে Logo বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর Logo ২০২৫-২৬ অর্থবছরে কেরুর ডিষ্ট্রিলারী বিভাগের লাভ ২২৪ কোটি টাকা Logo ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ : রিজভী Logo ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

অবশেষে বিয়ে হলো খায়রুল-নিপার

  • বিনোদন:
  • আপডেট সময় ১১:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • 178

জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’ শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। কিন্তু দর্শকদের আগ্রহ এখনো কমেনি। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার কোরবানির ঈদে আসছে বিশেষ আয়োজন ‘দেনা পাওনা কুরবানি স্পেশাল’।
বিশেষ এই আয়োজনের চতুর্থ পর্বে অবশেষে পূর্ণতা পাচ্ছে দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষা। নাটকের বহুল আলোচিত দুই চরিত্র খায়রুল ও নিপার বিয়ে হতে যাচ্ছে। নাটকের গল্পের ধারাবাহিকতায় তাদের বিয়ের আয়োজন ঘিরে তৈরি হয়েছে নতুন আবেগ ও উত্তেজনা।
খায়রুল চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র এবং নিপা চরিত্রে রয়েছেন তাবাসসুম ছোঁয়া। পর্দার এই জুটি ইতোমধ্যে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। তাদের সম্পর্কের নানা টানাপোড়েন, মান-অভিমান ও আবেগঘন মুহূর্তের পর অবশেষে বিয়ের মাধ্যমে মিলন ঘটতে যাচ্ছে দুই চরিত্রের।
পরিচালক কেএম সোহাগ রানার নির্মাণে ‘দেনা পাওনা’ শুরুতে মাত্র ছয় পর্বের পরিকল্পনায় নির্মিত হয়েছিল। তবে সম্প্রচার শুরুর পর দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় পর্বসংখ্যা বাড়ানো হয়। শেষ পর্যন্ত নাটকটি ১১৭ পর্ব পর্যন্ত সম্প্রচারিত হয় এবং প্রতিটি পর্বই দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়।
খায়রুল-নিপার বিয়েকে কেন্দ্র করে ঈদের বিশেষ পর্বে থাকছে হাসি, আবেগ ও পারিবারিক নানা ঘটনার মিশেল। ফলে দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে ‘দেনা পাওনা’র আরও একটি বিশেষ উপহার।
নাটকটিতে শুভ্র ও ছোঁয়া ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ডা. এজাজ, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু এবং সুষমা সরকারসহ আরও অনেকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অবশেষে বিয়ে হলো খায়রুল-নিপার

আপডেট সময় ১১:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬