সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মাসিক কল্যাণ সভা এবং মে ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সদস্যদের পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার (৭ জুন) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার-এর সঞ্চালনায় সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুলিশ সদস্যরা তাদের নানাবিধ পেশাগত সমস্যা, লজিস্টিক প্রয়োজনীয়তা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সুপারিশ সরাসরি পুলিশ সুপারের সামনে তুলে ধরেন। পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন সকল সদস্যের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে কল্যাণমূলক সমস্যাগুলো দ্রত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভা সমাপ্তির পর, বেলা সাড়ে ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মে ২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিশেষ করে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার জন্য
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেলেন রতন সেখ
-
আল হেলাল সুনামগঞ্জ - আপডেট সময় ০১:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- 117
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















