ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন Logo বোয়ালমারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৫ শতাধিক ছাত্রীর জন্য শিক্ষক মাত্র ৩ জন: ১২ পদের ৯টিই শূন্য Logo বদলগাছীতে জাতীয় কবি “ নজরুল বর্ষের “ সমাপনী ও পুরস্কার বিতরণ Logo কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি Logo ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি Logo আগৈলঝাড়ায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত Logo মানবিক বিবেচনায় ছাড় না দিলে কঠোর কর্মসূচি আগামীতে Logo শতবর্ষী কপিলমুনি সহচরী বিদ্যামন্দির একাডেমিক ভবনঘেঁষে ময়লার ভাগাড়, ছয় মাস ধরে বন্ধ শ্রেণিকক্ষে পাঠদান Logo কালীগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‌্যালি-আলোচনা Logo প্রবীণরা বোঝা নয় তারা আমাদের শিকড়-আবুজার ইজাজুল হক

আত্মশুদ্ধি দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি

ইসলামের দৃষ্টিতে মানুষের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার তাকওয়া ও আত্মশুদ্ধির মাধ্যমে। পৃথিবীর সকল উন্নতি, জ্ঞান, সম্পদ ও ক্ষমতা তখনই কল্যাণকর হয় যখন তা একটি পরিশুদ্ধ আত্মা ও নির্মল হৃদয়ের অধিকারী মানুষের হাতে থাকে।
এজন্যই মহান আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য নবী-রাসুল প্রেরণ করেছেন, কিতাব নাজিল করেছেন এবং আত্মশুদ্ধিকে সফলতার প্রধান উপায় হিসেবে ঘোষণা করেছেন।
বর্তমান যুগে মানুষ বাহ্যিক উন্নতির শিখরে পৌঁছালেও আত্মিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ, লোভ, অহংকার, গীবত, পরনিন্দা ও নানা নৈতিক ব্যাধিতে আক্রান্ত। তাই আজ আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। একজন মুমিনের জন্য আত্মশুদ্ধি শুধু একটি ইবাদত নয়; বরং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের মৌলিক ভিত্তি।
আত্মশুদ্ধি কী?
আরবি ‘তাজকিয়াহ’ শব্দের অর্থ হলো উন্নতি, পবিত্রতা ও পরিশুদ্ধি। ইসলামী পরিভাষায় আত্মশুদ্ধি বলতে মানুষের অন্তরকে শিরক, কুফর, অহংকার, হিংসা, রিয়া, লোভ ও সকল নৈতিক ব্যাধি থেকে মুক্ত করে ঈমান, তাকওয়া, ইখলাস, ধৈর্য, কৃতজ্ঞতা ও আল্লাহভীতির মতো মহৎ গুণে অলংকৃত করাকে বোঝায়। মহান আল্লাহ বলেন, ‘আর যে ব্যক্তি পরিশুদ্ধ হয়, সে তো নিজের কল্যাণের জন্যই পরিশুদ্ধ হয়। আর আল্লাহর কাছেই সকলের প্রত্যাবর্তন।
’ (সুরা : ফাতির, আয়াত : ১৮)
আত্মশুদ্ধির জন্যই নবী-রাসুলদের আগমন
আল্লাহ তাআলা মানবজাতির কল্যাণের জন্য নবী-রাসুলদের পাঠিয়েছেন এবং তাঁদের অন্যতম প্রধান দায়িত্ব ছিল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৬৪)
আল্লাহ তাআলা আরো বলেন, ‘তিনি নিরক্ষরদের মধ্য থেকে তাদেরই একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করেন, তাদের পরিশুদ্ধ করেন এবং তাদের কিতাব ও হিকমাহ শিক্ষা দেন।’ (সুরা : জুমুআহ, আয়াত : ২)
আত্মশুদ্ধি কেন এত গুরুত্বপূর্ণ?
১. আত্মশুদ্ধি সফলতার একমাত্র পথ
মহান আল্লাহ পবিত্র কোরআনে একের পর এক এগারোটি শপথ করে আত্মশুদ্ধির গুরুত্ব ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘নিশ্চয়ই সে সফল হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে।
আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।’ (সুরা : শামস, আয়াত : ৯-১০)
এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে মানুষের প্রকৃত সফলতা সম্পদ, পদমর্যাদা কিংবা খ্যাতিতে নয়; বরং আত্মশুদ্ধির মধ্যেই নিহিত।
২. অন্তরই মানুষের প্রকৃত সম্পদ
রাসুলুল্লাহ (সা.) মানুষের অন্তরের গুরুত্ব তুলে ধরে বলেছেন, ‘জেনে রাখ! শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে; তা ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে, আর তা নষ্ট হয়ে গেলে পুরো শরীর নষ্ট হয়ে যায়। জেনে রাখ! সেটি হলো অন্তর।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২, সহিহ মুসলিম, হাদিস : ১৫৯৯)
সুতরাং আত্মশুদ্ধি মূলত অন্তরের সংশোধনের নাম।
৩. আখিরাতে মুক্তির জন্য বিশুদ্ধ অন্তর অপরিহার্য
কিয়ামতের দিন ধন-সম্পদ, বংশমর্যাদা কিংবা পার্থিব ক্ষমতা কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ‘সেদিন ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো উপকারে আসবে না; তবে যে আল্লাহর কাছে বিশুদ্ধ হৃদয় নিয়ে উপস্থিত হবে, সে-ই সফল হবে।’ (সুরা : শুআরা, আয়াত : ৮৮-৮৯)
অতএব, আখিরাতের মুক্তির জন্য আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই।
৪. আত্মশুদ্ধি আল্লাহর বিশেষ অনুগ্রহ
আত্মশুদ্ধির তাওফিক আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। মানুষ নিজ প্রচেষ্টায় চেষ্টা করে, কিন্তু প্রকৃত পরিশুদ্ধি দান করেন আল্লাহ তাআলাই। তিনি বলেন, ‘বরং আল্লাহ যাকে ইচ্ছা পরিশুদ্ধ করেন।’ (সুরা : নুর, আয়াত : ২১)
৫. আত্মশুদ্ধি অন্তরের ব্যাধির একমাত্র চিকিৎসা
বর্তমান যুগে মানুষের অন্তর নানা রোগে আক্রান্ত— হিংসা, অহংকার, কৃপণতা, লোভ, গীবত, পরনিন্দা, রিয়া, বিদ্বেষ ও দুনিয়ার মোহ- এসব রোগের প্রকৃত চিকিৎসা হলো আত্মশুদ্ধি, আল্লাহর স্মরণ এবং নিয়মিত আত্মসমালোচনা।
আত্মশুদ্ধির কিছু গুরুত্বপূর্ণ উপায়
১. কোরআন তিলাওয়াত ও তার অর্থ অনুধাবন করা।
২. নিয়মিত সালাত আদায় করা।
৩. আল্লাহর জিকির ও ইস্তিগফার করা।
৪. গুনাহ থেকে তওবা করা।
৫. সৎ ও নেককার মানুষের সঙ্গ গ্রহণ করা।
৬. আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলা।
৭. রিয়া, অহংকার ও হিংসা থেকে বেঁচে থাকা।
৮. মৃত্যু ও আখিরাতের কথা বেশি স্মরণ করা।
৯. দান-সদকা ও মানুষের উপকার করা।
১০. আল্লাহর কাছে সর্বদা আত্মশুদ্ধির জন্য দোয়া করা।
আত্মশুদ্ধি ইসলামের অন্যতম মৌলিক শিক্ষা এবং একজন মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। যে ব্যক্তি তার অন্তরকে ঈমান, তাকওয়া ও আল্লাহভীতির আলোয় আলোকিত করতে পারে, সে দুনিয়াতেও শান্তি লাভ করে এবং আখিরাতেও সফলতা অর্জন করে। পক্ষান্তরে যে ব্যক্তি তার আত্মাকে গুনাহ, প্রবৃত্তির অনুসরণ এবং নৈতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত রাখে, সে দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়।
আজ যখন সমাজ নানাবিধ নৈতিক সংকট ও আত্মিক রোগে আক্রান্ত, তখন প্রত্যেক মুমিনের উচিত নিজের অন্তরের দিকে ফিরে তাকানো, আত্মসমালোচনা করা এবং আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। কারণ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না সম্পদ, পদমর্যাদা কিংবা বংশগৌরব; বরং গ্রহণযোগ্য হবে সেই হৃদয়, যা আল্লাহর স্মরণে পবিত্র, তাকওয়ায় পরিপূর্ণ এবং গুনাহের কালিমা থেকে মুক্ত।
আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মশুদ্ধি, অন্তর সংশোধন এবং বিশুদ্ধ হৃদয় নিয়ে তাঁর দরবারে উপস্থিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।
২.ইসলামে আত্মশুদ্ধি ও আত্মউন্নয়নের ১০ উপায়
মুফতি ওমর বিন নাছির
মানবজীবনের প্রকৃত সফলতা বাহ্যিক সৌন্দর্য, সম্পদ বা ক্ষমতার মধ্যে নয়; বরং অন্তরের পবিত্রতা ও আত্মার পরিশুদ্ধতার মধ্যেই নিহিত। মানুষ যতই পার্থিব উন্নতির শিখরে আরোহণ করুক না কেন, যদি তার হৃদয় কলুষিত হয়, তবে সে প্রকৃত শান্তি ও মুক্তি লাভ করতে পারে না।
ইসলাম মানুষের বাহ্যিক আমলের পাশাপাশি অন্তরের সংশোধন ও আত্মশুদ্ধির প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। কারণ একটি পরিশুদ্ধ আত্মাই মানুষকে আল্লাহর নৈকট্য, দুনিয়ার প্রশান্তি এবং আখিরাতের চিরস্থায়ী সফলতার পথে পরিচালিত করে। আল্লাহ তাআলা বলেন—
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ۝ وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا
অর্থ্যাৎ : ‘নিশ্চয়ই সে সফল হয়েছে, যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। আর সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত করেছে।
’ (সুরা : শামস, আয়াত : ৯-১০)
তাই প্রত্যেক মুমিনের কর্তব্য হলো আত্মশুদ্ধির উপায়গুলো জানা এবং সেগুলো বাস্তব জীবনে অনুসরণ করা। নিচে আত্মশুদ্ধির দশটি গুরুত্বপূর্ণ উপায় আলোচনা করা হলো—
১. কোরআন তিলাওয়াত ও তার অর্থ অনুধাবন করা
কোরআন মানুষের অন্তরের রোগের সর্বোত্তম চিকিৎসা। এর তিলাওয়াত হৃদয়কে কোমল করে, ঈমানকে দৃঢ় করে এবং আত্মাকে পরিশুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন,
يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ
অর্থ্যাৎ : ‘হে মানুষ! তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ ও অন্তরের রোগের নিরাময় এসেছে।
’ (সুরা : ইউনুস, আয়াত : ৫৭)
শুধু তিলাওয়াত নয়, কোরআনের অর্থ ও শিক্ষা নিয়ে চিন্তা-গবেষণা করাও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম।
২. নিয়মিত সালাত আদায় করা
সালাত মানুষের চরিত্র গঠন করে এবং পাপাচার থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা বলেন,
إِنَّ الصَّلَاةَ تَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ
অর্থ্যাৎ : ‘নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অসৎ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৪৫)
যে ব্যক্তি একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে সালাত আদায় করে, তার অন্তর ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে।
৩. আল্লাহর জিকির ও ইস্তিগফার করা
জিকির অন্তরকে জীবন্ত রাখে এবং ইস্তিগফার গুনাহের কালিমা দূর করে।
আল্লাহ বলেন,
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
অর্থ্যাৎ : ‘জেনে রাখ, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সুরা : রাদ, আয়াত : ২৮)
তাইতো রাসুলুল্লাহ (সা.) নিজেও দিনে সত্তরের অধিক এবং অন্য বর্ণনায় একশতবার ইস্তিগফার করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ২৭০২)
৪. গুনাহ থেকে আন্তরিক তওবা করা
তওবা আত্মাকে পাপের বোঝা থেকে মুক্ত করে। আল্লাহ তাআলা বলেন,
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থ্যাৎ : ‘হে মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তওবা কর, যাতে তোমরা সফল হতে পার।’ (সুরা : নুর, আয়াত : ৩১)
সত্যিকার তওবা মানুষকে নতুন জীবনের দিকে ফিরিয়ে নিয়ে যায়।
৫. সৎ ও নেককার মানুষের সঙ্গ গ্রহণ করা
মানুষ তার বন্ধু ও সঙ্গীদের দ্বারা প্রভাবিত হয়। তাই আত্মশুদ্ধির জন্য নেককারদের সাহচর্য অত্যন্ত জরুরি। আল্লাহ বলেন,
وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
অর্থ্যাৎ : ‘তোমরা সত্যবাদীদের সঙ্গে থাক।’ (সুরা : তাওবা, আয়াত : ১১৯)
৬. আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলা
মুমিন ব্যক্তি সর্বদা নিজের আমল ও চরিত্র পর্যালোচনা করে। ওমর (রা.) বলেছেন, ‘হিসাব গ্রহণের পূর্বেই তোমরা নিজেদের হিসাব নাও।’ যে ব্যক্তি প্রতিদিন নিজের ভুল-ত্রুটি খুঁজে বের করে সংশোধনের চেষ্টা করে, তার আত্মা ক্রমেই পরিশুদ্ধ হয়।
৭. রিয়া, অহংকার ও হিংসা থেকে বেঁচে থাকা
অহংকার, লোক দেখানো ইবাদত এবং হিংসা আত্মার জন্য মারাত্মক ব্যাধি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ (সহিহ মুসলিম, হাদিস : ৯১)
অন্য হাদিসে তিনি আরো বলেন, ‘হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯০৩)
৮. মৃত্যু ও আখিরাতের কথা বেশি স্মরণ করা
মৃত্যুর স্মরণ মানুষের হৃদয়কে নরম করে এবং দুনিয়ার মোহ কমিয়ে দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ
অর্থ্যাৎ : ‘তোমরা আনন্দ-বিলাস ধ্বংসকারী মৃত্যু অধিক পরিমাণে স্মরণ কর।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২৩০৭)
মৃত্যুর চিন্তা মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং আখিরাতমুখী করে তোলে।
৯. দান-সদকা ও মানুষের উপকার করা
দান মানুষের হৃদয়কে উদার করে এবং কৃপণতা দূর করে। আল্লাহ তাআলা বলেন,
خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا
অর্থ্যাৎ : ‘তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যা দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও পরিশুদ্ধ করবেন।’ (সুরা : তাওবা, আয়াত : ১০৩)
মানুষের উপকার করা আত্মশুদ্ধির অন্যতম কার্যকর মাধ্যম।
১০. আল্লাহর কাছে আত্মশুদ্ধির জন্য দোয়া করা
আত্মশুদ্ধির সর্বোত্তম উপায় হলো আল্লাহর সাহায্য কামনা করা। কারণ প্রকৃত পরিশুদ্ধি একমাত্র আল্লাহই দান করেন। রাসুলুল্লাহ (সা.) দোয়া করতেন,
اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا
অর্থ্যাৎ : ‘হে আল্লাহ! আমার আত্মাকে তাকওয়া দান করুন এবং তাকে পরিশুদ্ধ করুন। আপনিই সর্বোত্তম পরিশুদ্ধকারী। আপনিই তার অভিভাবক ও মালিক।’ (সহিহ মুসলিম, হাদিস : ২৭২২)
আত্মশুদ্ধি কোনো একদিনের কাজ নয়; বরং এটি আজীবনের সাধনা। একজন মুমিন যত বেশি কোরআনের সঙ্গে সম্পর্ক গড়বে, সালাত ও জিকিরে মনোযোগী হবে, গুনাহ থেকে তওবা করবে, নেককারদের সাহচর্য গ্রহণ করবে এবং নিজের অন্তরের রোগ দূর করার চেষ্টা করবে, ততই তার আত্মা পবিত্র ও আলোকিত হবে।
আজকের বস্তুবাদী ও অস্থির পৃথিবীতে আত্মশুদ্ধির গুরুত্ব অপরিসীম। কারণ পরিশুদ্ধ আত্মাই মানুষকে প্রকৃত শান্তি, নৈতিক সৌন্দর্য এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করে। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য সচেষ্ট হই এবং আল্লাহর কাছে সর্বদা এই দোয়া করি, ‘হে আল্লাহ! আমাদের অন্তরকে পবিত্র করুন, আমাদের আত্মাকে তাকওয়া দান করুন এবং আমাদেরকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করুন।’ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মশুদ্ধির পথে চলার তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা বাদীকে হত্যার হুমকি, বিচার দাবিতে মানববন্ধন

আত্মশুদ্ধি দুনিয়া ও আখিরাতের সফলতার চাবিকাঠি

আপডেট সময় ০৯:০৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬