ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না Logo ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল Logo দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর Logo আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম Logo বিচারকার্য মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য মধুপুরের ( ইউএনও) কার্যালয়ে গণশুনানি Logo বাউন্ডারি ওয়াল নেই, রাত হলেই স্কুল বারান্দায় মাদকের আড্ডা: আতঙ্কে ৬ শতাধিক শিক্ষার্থী Logo ধনপুর ইউনিয়নে বিএনপি নেতা খলিলুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী Logo ডিজিটাল লেনদেন বাড়াতে সবাইকে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান Logo চিতলমারীতে সম্পত্তি থেকে বঞ্চিত করায় বাবার বিরুদ্ধে ছেলের সংবাদ সম্মেলন Logo কৃষি উদ্যোক্তা মিজানুর রহমানের আনারকলি চাষে বাজিমাত

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভীর ইন্তেকাল

উপমহাদেশের বিশিষ্ট ইসলামি স্কলার, গবেষক ও বহু গ্রন্থপ্রণেতা মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল সোমবার (২৯ জুন) ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তেকালের খবরে ভারতসহ উপমহাদেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে তার মৃত্যু অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন আলেম-উলামা ও শিক্ষাবিদরা।
মাওলানা সালমান নদভী ১৯৫৪ সালে ভারতের লক্ষ্ণৌর একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পরিবার মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইনের (রা.) বংশধারার সঙ্গে যুক্ত বলে পরিচিত।
প্রখ্যাত আলেম সালমান হুসাইনি নদভীর ইন্তেকালে ডা. শফিকুর রহমানের শোক: উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও বহু গ্রন্থের প্রণেতা মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গতকাল সোমবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এর আগে আজ সোমবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের লক্ষ্ণৌর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী।
শোক বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, “মাওলানা সাইয়েদ সালমান হুসাইনি নদভী (রহ.) ছিলেন সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ও সাহসী কণ্ঠস্বর। হাদিস গবেষণা, ইসলামি ধর্মতত্ত্ব ও দাওয়াহর ময়দানে তাঁর অনন্য অবদান বিশ্বজুড়ে স্মরণীয় হয়ে থাকবে। তিনি সারাজীবন সত্যের পক্ষে এবং মুসলিম উম্মাহর ঐক্য ও অধিকার আদায়ে আপসহীন ভূমিকা পালন করে গেছেন।”
বিরোধীদলীয় নেতা আরও উল্লেখ করেন যে, দারুল উলুম নদওয়াতুল উলামার দাওয়াহ ও শরিয়াহ অনুষদের সাবেক ডিন এবং জামেয়া ইমাম আহমদ ইবনে ইরফান শহিদের প্রেসিডেন্ট হিসেবে মাওলানা নদভী দেশ-বিদেশের লাখ লাখ শিক্ষার্থী ও আলেমের জন্য এক আলোকবর্তিকা ছিলেন। তাঁর এই আকস্মিক বিদায় সমগ্র ইসলামি বিশ্বের জন্য, বিশেষ করে এই উপমহাদেশের ধর্মীয় ও একাডেমিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান মরহুমের দ্বীনি খিদমতগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সাথে তিনি নিহতের পরিবার, সহকর্মী, ছাত্র ও গুণগ্রাহীদের এই কঠিন শোক কাটিয়ে উঠতে ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কোরআনী শিক্ষা ছাড়া মানুষ কখনো আদর্শবান হতে পারে না

উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান নদভীর ইন্তেকাল

আপডেট সময় ০৯:৩৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬