ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

সরিষাবাড়ীতে ২ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু

“কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০১ জুলাই) দুপুর ১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের কৃষি সহায়তা কার্যক্রম কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহ জোগাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ কর্মসূচির মাধ্যমে উপজেলার অসংখ্য কৃষক উপকৃত হবেন। এর ফলে চলতি আমন মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

সরিষাবাড়ীতে ২ হাজার ৩০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ শুরু

আপডেট সময় ০৪:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬