ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্নতায়; প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা, অর্জিত হয় যেন তা ইচ্ছার দৃঢ়তায়’ এই বাণীর আলোকে প্রতিটি শিশু, কিশোরের শুদ্ধ জীবন চর্চা ও স্বপ্ন বুনন ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠিত মানুষ হবার লক্ষ্যপূরনের জন্য উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন যৌথভাবে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে আমার জীবন, আমার স্বপ্ন উদযাপন এবং বার্ষিক শিশু, কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার শহরের সাফুয়ান সদ্য অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। জীবন থেকে নেয়া মানুষ হয়ে উঠার গল্প, স্বপ্ন পূরণের দৃঢ়তা ও সকল প্রতিকুলতা মোকাবেলা করে আশাভরা পথে এগিয়ে যাবার গল্প শোনান পুলিশ সুপার ফারহান ইয়াসমিন। তিনি ইতিবাচক ঘটনার উদাহরণ টেনে হলরুমে উপস্থিত ছয় শতাধীক শিশু, কিশোরদের অনুপ্রাণিত হবার মতো আলোচনা করেন। প্রতিটি অংশগ্রহণকারী তাঁর আলোচনায় আন্দোলিত ও আপ্লুত হয়ে উঠেন। তিন মঞ্চ থেকে নেমে শিশু, কিশোরদের পাশে গিয়ে হেটে কথা বলেন। তাঁর কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো সবাই শোনেন। অন্যান্যের মাঝে নিজেদের সফলগাঁথা জীবনের স্বপ্নপূরণের গল্প শোনান জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজোয়ান বাবু, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ রোকশানা আক্তার, নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ শাহজাদী মাহমুদা, জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনি, জেলা সমকাল প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, ইউএনএফপিএ এর ফিল্ড অফিসার আতাহার আলী, জামালপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গোমেজ, উন্নয়ন সংঘের স্ক্রিপ্ট প্রকল্পের ম্যানেজার লিটন সরকার, ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিম, জেলা শিশু ফোরামের সাধারণ সম্পাদক জিশান, সদস্য ফারহানা, মেহেদী প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পরাভীন। অনুষ্ঠানে শিশু, কিশোর, যুবক, শিক্ষক, এনজিও প্রতিনধিসহ ৬১০ জন প্রতিনিধি অংশ নেন। সমাবেশে জেলা প্রশাসক জামালপুর এরিয়া প্রোগ্রামের সময়োপযোগী আয়োজনের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন আমার জীবন আমার স্বপ্নকে আমাদের স্বপ্নে পরিণত করতে হবে। তিনি মার্টিন লোথার কিং এর বিখ্যাৎ উক্তি ‘আই হ্যাব এ ড্রিম’ এর উদাহরণ টেনে সাদা, কালোর বিভেদ ভুলে একটি সাম্য, বৈষম্যমুক্ত পৃথিবী গড়ে তোলাসহ স্বপ্ন নিয়ে লাগসই আলোচনা করেন। আলোচনা সভা শেষে পুষ্টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অতিথিরা শিশুদের আঁকা ছবি, দেয়াল পত্রিকা ঘুরে দেখেন এবং ভূয়সী প্রশংসা করেন।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন

আপডেট সময় ০২:৪৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬