ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা!

কবি মোশাররফ হোসেন খানের আজ ৬৯ তম জন্মবার্ষিকী

প্রধান কবি, মানুষ, মানবতা ও স্বাপ্নিক কবি মোশাররফ হোসেন খান

২৪ আগস্ট, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, মানুষ, মানবতা ও স্বাপ্নিক কবি মোশাররফ হোসেন খানের ৬৯তম জন্মবার্ষিকী ।
কবি মোশাররফ হোসেন খান ১৯৫৭ সালের ২৪ আগস্ট একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মস্থান-যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অর্ন্তগত কপোতাক্ষ নদের তীরে অবস্থিত বাঁকড়া গ্রামে। পিতা ডা.এম.এ. ওয়াজেদ খান এবং মাতা বেগম কুলসুম ওয়াজেদ।
তিনি ঐতিহ্যবাহী সাহিত্য পত্রিকা
মাসিক ‘নতুন কলম’ ও মাসিক ‘নতুন কিশোরকণ্ঠ’-এর সম্পাদক। তিনি সুস্থধারার সাহিত্য সংস্কৃতিকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশের প্রতিটি প্রান্তে অক্লান্তভাবে পরিভ্রমণ করেন। তিনি দেশের লক্ষ নবীন-তরুণ লেখকের অভিভাবকের দায়িত্ব পালন করেন। তিনি একজন লেখক তৈরির কারিগর।
বাংলা কবিতাকে আমাদের বিশ্বাস, আদর্শ, ঐতিহ্য এবং মৌল চেতনার সাথে আধুনিকতাকে সম্পৃক্ত করে তিনি আধুনিক কবিতার বাঁক পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। এজন্য তাঁকে একজন প্রতিভাবান মৌলিক আধুনিক কবি হিসাবে চিহ্নিত করা হয়। শিশুসাহিত্যেও রয়েছে তাঁর ব্যাপক অবদান। সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় কবি খানের দৃপ্ত পদচারণায় আমাদের সাহিত্য ভাণ্ডারটি সমৃদ্ধ হয়ে উঠেছে। তাঁর কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ, মানবতা, ইতিহাস-ঐতিহ্য, আদর্শ, স্বপ্ন এবং মহাজাগতিক রহস্য। দেশ ও আন্তর্জাতিক বীক্ষণও তাঁর কবিতার একটি অনিবার্য অনুষঙ্গ।
কবি খানের বহু কবিতা এবং ছোটগল্প বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং হচ্ছে।
কবিতা, গল্প, ছড়া, উপন্যাস, কিশোরতোষসহ এ পর্যন্ত তাঁর প্রায় শতকের কাছাকাছি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘বাংলা ভাষা ও সাহিত্যে মুসলিম অবদান’সহ তিনি সম্পাদনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও সংকলন। অত্যন্ত জনপ্রিয় এবং পাঠকনন্দিত আধুনিক প্রধান কবি হিসাবে তিনি পরিচিত।
তাঁর বিখ্যাত ও বহুল পঠিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছ ‘হৃদয় দিয়ে আগুন’, ‘নেচে ওঠা সমুদ্র’, ‘বিরল বাতাসের টানে’, ‘পাথরে পারদ জ্বলে’, ‘সবুজ পৃথিবীর কম্পন’, ‘দাহন বেলায়’, ‘স্বপ্নের সানুদেশ’, ‘পিতার পাঠশালা’, ‘কবিতাসমগ্র’১ ‘ কবিতা সমগ্র-২ , কুহক ও কুহকী, বুকের ভেতর দহন দুপুর,শিখর শিলালিপি প্রভৃতি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে কবিকে নিয়ে একক গ্রন্থ—হেলাল আনওয়ারের “কবি মোশাররফ হোসেন খান: কবিতার কালপুরুষ” ও মামুন মাহফুজ লিখিত ” মোশাররফ হোসেন খানের কবিতা: বিষয় বৈচিত্র্য” । গ্রন্থদু’টি ইতোমধ্যেই সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি এ পর্যন্ত বহু পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
নিরন্তর অধ্যাবসায়ী, পরিশ্রমী ও মানবতাবাদী নির্ভৃতচারী এই অসামান্য বরেণ্য কবি মোশাররফ হোসেন খানের ৬৯ তম জন্মদিনে আমরা তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করছি।-

প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

কবি মোশাররফ হোসেন খানের আজ ৬৯ তম জন্মবার্ষিকী

আপডেট সময় ০৫:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬