ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত Logo ঢাকা ইমপিরিয়াল কলেজের ৩২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত Logo শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯৩২তম সভা অনুষ্ঠিত Logo জনতা ব্যাংক পিএলসি’র ৯০৭তম বোর্ড সভা Logo সংসদ সদস্যদের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ চায় স্থানীয় সরকার বিভাগ Logo জলবায়ু অর্থায়নের পরিকল্পনার অভাবে অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো Logo কদর বাড়ছে নাটোরের আড়াইশ বছরের কাঁচাগোল্লার, যাচ্ছে বিদেশেও Logo রোপা আমনের অধিক উৎপাদনে শরীয়তপুরের কৃষকরা স্বস্তিতে Logo এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের Logo তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আত্মীয়তার সম্পর্ক রাখলে মিলবে যে ৫ পুরস্কার

  • ইসলাম ডেস্ক:
  • আপডেট সময় ১২:৫৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • 116

আত্মীয়-স্বজনের সঙ্গে বন্ধন সুদৃঢ় করতে উৎসাহিত করে ইসলাম। ইসলাম আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচারের নির্দেশ দিয়েছে। এটি ইসলামের সামাজিক শিক্ষার একটি মৌলিক দিক। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ‘আর তোমরা নিকটাত্মীয়, মিসকিন ও মুসাফিরদের হক আদায় কোরো এবং অপচয় কোরো না।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৬)
নবীজি (সা.) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। (সহিহ বুখারি, হাদিস : ৬১৩৬)
আত্মীয়তা রক্ষার পুরস্কার
কোরআন ও হাদিসে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার একাধিক প্রতিদান ও সুফলের কথা ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে কয়েকটি সুফল
১. রিজিক বৃদ্ধি : আত্মীয়-স্বজনের সঙ্গে আন্তরিক হৃদ্যতা মুমিনের রিজিক বৃদ্ধি করে। নবীজি (সা.) বলেন, যে আকাঙ্ক্ষা করে তার ধন-সম্পদে সমৃদ্ধি আসুক এবং জীবনেরও দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। (সহিহ বুখারি, হাদিস : ৫৯৮৬)
২. আয়ু বৃদ্ধি : মহানবী (সা.) বলেন, যাকে আনন্দ দেয় তার রিজিকের সমৃদ্ধি এবং জীবনের দীর্ঘ আয়ু সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। (সহিহ বুখারি, হাদিস : ৫৬৩৯)
৩. দ্রুত সওয়াব লাভ : আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচারের প্রতিদান দ্রুত লাভ করেন একজন মুমিন, দুনিয়ায় অথবা আখিরাতে।
জাবের (রা.) বলেন, নবীজি (সা.)-এর আশপাশে একবার আমরা জড়ো হয়ে আছি। তিনি বললেন, হে মুসলমানরা! তোমরা আল্লাহকে ভয় করো এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সদাচার করো। কেননা আত্মীয়তার বন্ধন রক্ষার চেয়ে দ্রুত পুণ্য লাভ হয় এমন আমল নেই। (মাজমাউজ জাওয়িদ : ৫/১২৫)
৪. অপ্রীতিকর বিষয়াদি থেকে রক্ষা : এই উত্তম অভ্যাস রক্ষা করলে রোধ হয় অপমৃত্যু, দূর হয় বিপদ-আপদ। নবী কারিম (সা.) বলেন, নিশ্চয়ই সদকা ও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করেন, অপমৃত্যু থেকে রক্ষা করেন এবং অপ্রীতিকর বিষয়াদির মুখোমুখি হওয়া থেকে রক্ষা করেন।
(মুসনাদে আবু ইয়ালা, হাদিস : ৪৪০৪)
নবী (সা.) আরো ইরশাদ করেন, যাকে আনন্দ দেয় তার জীবনের আয়ু বৃদ্ধি হওয়া ও রিজিক প্রশস্ত হওয়া এবং তার থেকে অপমৃত্যু রোদ হওয়া সে যেন আল্লাহকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখে। (মুস্তাদরাকে হাকেম : ৪/১৬০)
৫. পারস্পরিক ভালোবাসা তৈরি : আত্মীয়তার বন্ধন বজায় রাখলে পারস্পরিক ভালোবাসা তৈরি হয়। নবীজি (সা.) বলেন, নিজ বংশ (আত্মীয়-স্বজনের) সম্পর্কে জ্ঞান রাখো, যাতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারো। কেননা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নিকটজনদের ভালোবাসা তৈরি হওয়ার মাধ্যম। (সুনানে তিরমিজি, হাদিস : ১৯৭৯)
আত্মীয়তার সম্পর্ক রক্ষায় দ্বিন ও দুনিয়া উভয় জাহানের সাফল্য রয়েছে। আল্লাহ তাআলা আমাদের তা রক্ষা করার তাওফিক দিন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ‘আইডিয়াল ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

আত্মীয়তার সম্পর্ক রাখলে মিলবে যে ৫ পুরস্কার

আপডেট সময় ১২:৫৩:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬