ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

তারেক রহমানের সঙ্গে যুবদল সভাপতি-সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাক্ষাৎ করেছেন। শনিবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ‘মূলত বিএনপি সরকার গঠনের পর আমাদের চেয়ারম্যানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ হয়নি। আজ আমরা তাই আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের সাংগঠনিক নানা নির্দেশনা দিয়েছেন।’
এর আগে সন্ধ্যায় বগুড়ার জেলা, থানা ও সিটি করপোরেশনের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। এসময় তিনি স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির যেন কোনো বিদ্রোহী প্রার্থী না থাকে, সে বিষয়ে নেতাদের সতর্ক করেন।
একই সঙ্গে তিনি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও একক প্রার্থীকে সামনে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং মানুষের মধ্যে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে ভালো কর্মসূচি নিয়ে নেতাদের মাঠে যাওয়ার নির্দেশনা দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

তারেক রহমানের সঙ্গে যুবদল সভাপতি-সাধারণ সম্পাদকের সাক্ষাৎ

আপডেট সময় ০৯:৫১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬