ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী Logo জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার : রাষ্ট্রপতি Logo হামজাকে নিয়ে মাথাব্যথা নেই পাকিস্তান গোলরক্ষকের! Logo সাধারণ নাকি গ্যান চার্জার, স্মার্টফোনের জন্য কোনটি ভালো? Logo সকালে উঠেই মুখে তিতা স্বাদ? Logo পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে সিনেমায় কাজ করতে যাচ্ছেন শাকিব খান Logo সৌন্দর্য উপলব্ধি থেকে কৃতজ্ঞতার ৮ শিক্ষা Logo ঢাকা শুধু প্রশাসনিক রাজনীতি নয়, সাহিত্য সংস্কৃতিরও রাজনীতি: মিয়া গোলাম পরওয়ার Logo জুড়ীতে অবৈধ স-মিলের দাপট-উচ্ছেদের আশ্বাসেই সীমাবদ্ধ বন বিভাগ Logo বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে সুজন’র ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুকুরের ওপর নির্মাণ, মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন নেই

কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা সদরের বাজার এলাকায় পুকুরের ওপর নির্মিত অনুমোদনহীন দুইতলা ভবন ভাঙার কাজ শুরু করেছে জেলা পরিষদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে জেলা পরিষদের নির্দেশে ভবনটির অবৈধ অংশ অপসারণের কার্যক্রম শুরু হয়। জেলা পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি জায়গায় নির্মিত ওই ভবনের নির্মাণকাজের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। ভবনটির নিচের অংশ পুকুরের ওপর নির্মাণ করায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে স্থাপনাটি বাজারের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে বলে জানিয়েছে জেলা পরিষদ। ভবনটি ভাঙার কার্যক্রম পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু বলেন, জেলা পরিষদের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা কার্যক্রম পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কোনো অনুমোদন নেওয়া হয়নি। তিনি বলেন, ‘এ কারণে স্থাপনাটি ভেঙে দেওয়া হচ্ছে। পাশাপাশি ভবনটির নিচের অংশ পুকুরের ওপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। এটি শুধু ঝুঁকিপূর্ণ নয়, অত্যন্ত ঝুঁকিপুর্ণ।’ জেলা পরিষদ প্রশাসক আরও বলেন, ‘স্থাপনাটি আইনি প্রক্রিয়া অনুসরণ না করে নির্মাণ করা হয়েছে। এর নিচের অংশ পুকুরের ওপর অবৈধভাবে নির্মিত এবং ওপরের অংশেরও কোনো অনুমোদন নেই। তাই আইন অনুযায়ী স্থাপনাটি ভেঙে ফেলা হচ্ছে।’ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ভবনটির ওপরের অংশের বিভিন্ন স্থাপনা ভাঙার কাজ চলছে। শ্রমিকরা ভবনের বিভিন্ন অংশ অপসারণ করছেন। ভবনটির নিচের অংশ পুকুরের পানির ওপর পিলারের মাধ্যমে নির্মিত। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে ভবনটির দুইতলার অবৈধ অংশ অপসারণ করা হচ্ছে। পর্যায়ক্রমে আইন ও বিধিবিধান অনুযায়ী স্থাপনাটির অন্যান্য অবৈধ অংশের বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ, জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরের ওপর স্থাপনা নির্মাণের কারণে দীর্ঘদিন ধরে বাজারের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ব্যাহত হচ্ছিল। সরকারি জায়গা ও জলাশয় রক্ষায় অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তাঁরা। তাদের মতে, সরকারি সম্পত্তি ও জলাশয় রক্ষার পাশাপাশি ভবিষ্যতে যাতে অনুমোদন ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

পুকুরের ওপর নির্মাণ, মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের অনুমোদন নেই

আপডেট সময় ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬