ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টাঙ্গাইলে হাসপাতাল চত্বর নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের পর টাঙ্গাইলে সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতাল চত্বর নিজ হাতে পরিষ্কার করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। পরে প্রতিমন্ত্রী নিজ হাতে হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে অপ্রয়োজনীয় পানি জমার স্থান পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমে অংশ নেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলোর একটি হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা কিংবা যেকোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগকে সফল করতে সারা দেশে একই সঙ্গে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেরাও যদি যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর পথ। এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

টাঙ্গাইলে হাসপাতাল চত্বর নিজ হাতে পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

আপডেট সময় ০২:০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬