ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের Logo বোয়ালমারী প্রাণিসম্পদ দপ্তরে অনিয়মের অভিযোগ; প্রশ্নের মুখে উন্নয়ন বরাদ্দ ও মাঠসেবা Logo ঈশ্বরগঞ্জে গভীর রাতে কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টা-যুবক গ্রেফতার Logo সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন Logo বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতি, সিলেটের নতুন কমিটি গঠন Logo সুনামগঞ্জের ৪৪৪টি পূজামন্ডপে সম্পন্ন হলো শারদীয় দুর্গাপূজা, প্রতিমা বির্সজনে সমাপ্ত Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় সেই জলকদর খালে এবার নির্মিত হবে পাকা সেতু Logo রাউজান কদলপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রাক্তন ছাত্র সমিতির বই বিতরণ Logo মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার Logo জগন্নাথকাঠীতে রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় প্রতিষ্ঠানে তালা!

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল সাড়ে ৭ টন ভিজিএফের চাল

মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩০০ নিবন্ধিত জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্যসহায়তা হিসেবে সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার পাটগাতী, ডুমুরিয়া ও কুশলী ইউনিয়ন এবং টুঙ্গিপাড়া পৌরসভার নির্ধারিত বিতরণকেন্দ্রে এ খাদ্যসহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়। উপজেলার খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজহারুল ইসলাম, পাটগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচির আওতায় উপজেলার ৩০০ নিবন্ধিত জেলে পরিবারকে মোট সাড়ে ৭ মেট্রিক টন ভিজিএফের চাল দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার মধুমতি, বাঘিয়ার ঘাট ও দাড়িয়ার কুল নদীসহ বিভিন্ন নদ-নদীতে ইলিশের বিচরণ রয়েছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চাল বিতরণ শুরুর আগে ইউএনও মোহাম্মদ দিদারুল আলম জেলেদের নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। এ সময় তিনি নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ ধরলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। সংশ্লিষ্টরা জানান, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা করতেই সরকার এ খাদ্যসহায়তা দিচ্ছে। জেলেরা যাতে এ সময়ে নদীতে মাছ ধরতে না নামেন এবং নির্বিঘেœ ইলিশের প্রজনন নিশ্চিত হয়, সে লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চাল বিতরণকালে মৎস্য বিভাগের কর্মকর্তারা জেলেদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ আহরণ, পরিবহন, বিক্রি ও মজুতের বিরুদ্ধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাহিত্য সংস্কৃতির চর্চা ছাড়া মননশীল রাজনৈতিক কর্মী ও নেতা তৈরি হয় না:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

টুঙ্গিপাড়ায় ৩০০ জেলে পরিবার পেল সাড়ে ৭ টন ভিজিএফের চাল

আপডেট সময় ০৭:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬