ঢাকা ০৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান Logo দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী Logo বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান Logo ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, ১০ মাসে প্রাণ গেল ৪০০ জনের Logo জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ Logo দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির Logo পাকিস্তান এবার অলআউট ১১০ রানে Logo বাজারে আসতে না আসতেই আইফোন ডুওর পর্দায় ফাটল Logo খিটখিটে মেজাজের সহকর্মীর সঙ্গে কাজ করতে করণীয় Logo ‘সিআইডি’র স্রষ্টা বিপি সিং মারা গেছেনব্রিজেন্দ্র পাল সিং

দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী

  • বাসস :
  • আপডেট সময় ০৯:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • 2

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের পুনর্গঠন, মানুষের আর্থিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি ও কলকারখানার সমৃদ্ধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত কার্যক্রমে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহান স্বাধীনতার ঘোষক ও যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী যুবদলের সাফল্য কামনা করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ হোক দেশের গঠনমূলক ও পুনর্গঠনমূলক কাজে অংশগ্রহণ।
এ সময় তিনি যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচির সফলতা কামনা করেন।
রুহুল কবির রিজভী আরও বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে কলঙ্ক লেপন করে কখনো সাফল্য অর্জন করা যায় না। যারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকেন, ইতিহাসে তাদের স্থান হয়।
দেশের স্বাধীনতা রক্ষায় জাতীয়তাবাদী যুবদলের অবদান ইতিহাসে অক্ষয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিসহ সংগঠনটির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের আহবান

দেশের পুনর্গঠনে তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করবে যুবদল: রুহুল কবির রিজভী

আপডেট সময় ০৯:০৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬