ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী Logo আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে: তাহসিফ সাউরির বাবা Logo জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন Logo তিন সংকটের বেড়াজালে পেঁয়াজচাষিরা, লাভের হিসাব কঠিন Logo রূপপুর প্রকল্পে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু Logo জাপানি বিনিয়োগে ৫ বছরে বাংলাদেশে দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা Logo সাগর-নদীতে কাক্সিক্ষত ইলিশ আহরণের প্রত্যাশায় ৫ লক্ষাধিক জেলে Logo কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক : চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি Logo এলডিসি উত্তরণে বাংলাদেশ আরও তিন বছর সময় পেল Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ

জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল। ছিল জয়-পরাজয়ের হিসাব। তবে ভোটের ফল প্রকাশের পর সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে পাশে রেখে সৌহার্দ্যের বার্তা দিলেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। নির্বাচনে পরাজিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে হাজির হয়ে তিনি পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
গতকাল শুক্রবার দুপুরে দেলাওয়ার হোসেনের বাসায় যান বিএনপি মনোনীত বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমিন। সেখানে দুই নেতা সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তাদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একে অপরকে মিষ্টি মুখ করানোর ঘটনাও ঘটে।
সাক্ষাৎকালে মির্জা ফয়সল বলেন, নির্বাচনে উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়ে দেলাওয়ার হোসেন জনগণের একটি বড় অংশের প্রতিনিধিত্ব করছেন। তাই এলাকার উন্নয়ন কর্মকা-ে তাদের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, জামায়াতের প্রার্থী বিরোধী পক্ষ থেকে একটি ‘ছায়া সরকার’-এর ভূমিকা পালন করবেন। সরকারের কোনো ভুলত্রুটি কিংবা সীমাবদ্ধতা থাকলে তা তুলে ধরার জন্যও তিনি দেলাওয়ার হোসেনের প্রতি আহ্বান জানান।
ফয়সল আমিন বলেন, জনগণের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ অনুসরণ করে বিরোধী পক্ষকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ ও ঠাকুরগাঁও গড়ার উদ্যোগ নেয়া হবে। তার ভাষায়, যারা দেলাওয়ার হোসেনকে ভোট দিয়েছেন, তারাও এ এলাকার মানুষ এবং উন্নয়ন কর্মকা-ে তাদের বাদ দেয়ার সুযোগ নেই।
জবাবে দেলাওয়ার হোসেন নির্বাচনে বিজয়ী হওয়ায় মির্জা ফয়সল আমিনকে অভিনন্দন জানান। একইসঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তার পাশে থাকার আশ্বাস দেন। বিজয়ী প্রার্থীর ব্যতিক্রমী সৌজন্য ও সম্প্রীতির উদ্যোগের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নতুন করে ১ লাখ এতিম শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হবে: সমাজকল্যাণমন্ত্রী

জয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাড়িতে মির্জা ফয়সল আমিন

আপডেট সময় ০৮:৫৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬