ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

গ্রাহকদেরকে দ্রুত ও সার্বক্ষণিক (২৪/৭) ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ০৯ নভেম্বর ২০২৬ইং তারিখে কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল ও কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত সিআরএম বুথের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-২ এর ইভিপি মো: হুমায়ুন কবীর মিয়া, ব্যাংকের কুমিল্লা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া শাখার ব্যবস্থাপক নুরুল আলম মীর এবং ময়নামতি শাখার ব্যবস্থাপক মো: মিজানুর রহমান-সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা কার্ডধারীগণ উক্ত সিআরএম বুথ থেকে ২৪ ঘন্টা নগদ টাকা উত্তোলন, জমা এবং ব্যালেন্স চেক করতে পারবেন। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদেরকে আরো অধিকতর সেবা প্রদান নিশ্চিতকরণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশব্যাপী এটিএম ও সিআরএম সার্ভিস সম্প্রসারণের জন্য কাজ করে যাচ্ছে।

পরবর্তীতে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: জাফর ছাদেক, এফসিএ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। “এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

কুমিল্লা জেলার ইবনে তয়মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

আপডেট সময় ০৬:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬