ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির Logo দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত থাকার পর অবশেষে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি Logo ‘দেশে ফিরলেই হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর হবে ’ Logo এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা, বাড়ছে খাদ্যসংকটের শঙ্কা Logo পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রুহুল কবির রিজভী Logo গণমাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা নিষিদ্ধ Logo বরেন্দ্র অঞ্চলে বাণিজ্যিক কমলা চাষে নতুন সম্ভাবনা Logo নাটোরে মৃতপ্রায় নারদ নদ পুনঃখননের উদ্যোগ Logo বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদের ইন্তেকাল Logo নিষেধাজ্ঞা নয়, সম্মানজনক আলোচনায় সমাধান চায় ইরান

বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ মি. রিয়েল দেওয়ান আর নেই

  • শাহ বুলবুল:
  • আপডেট সময় ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • 32

বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব মি. রিয়েল দেওয়ান আর আমাদের মাঝে নেই। গত ১০ নভেম্বর, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৫১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনন্তলোকে যাত্রা করেছেন। মৃত্যুকালে মি. রিয়েল দেওয়ান স্ত্রী কামনা দেওয়ান, এক পুত্র সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর উপজেলার সন্তান মি. রিয়েল দেওয়ান ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘের ৫ম সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরোর একজন ঘনিষ্ঠ সহযোদ্ধা। সুশিক্ষার আলো প্রসারের লক্ষ্যে তাঁরা গঠন করেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট এবং ২০০৪ সালে প্রতিষ্ঠা করেন রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।
সদালাপী ও সজ্জন ব্যক্তি হিসেবে সকলের মাঝে পরিচিত মুখ মি. রিয়েল দেওয়ানের অকাল প্রয়াণে পূণ্যদানসহ অনিত্যসভার আয়োজন করে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ পরিবার। এ উপলক্ষে ১০ নভেম্বর সকালে মরদেহটি কলেজ ক্যাম্পাসে এসে পৌঁছলে সকলের মাঝে নেমে আসে শোকের ছায়া। এখানে প্রয়াত রিয়েল দেওয়ানের প্রতি বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুসারে সংঘদান, অষ্টপরিষ্কার দান ও পুণ্যদান করা হয়। অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষুসংঘের অংশগ্রহণে অনুষ্ঠিত অনিত্যসভায় সদ্য প্রয়াত রিয়েল দেওয়ানের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ সুশীল চাকমা, শিক্ষক প্রতিনিধি মফিজুল ইসলাম। বনফুল আদিবাসী ফাউন্ডেশ ট্রাস্টের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ট্রাস্টের সদস্য ধনমনি চাকমা এবং প্রীতিময় চাকমা।
দীর্ঘদিনের সহকর্মী ও সহযোদ্ধা মি. রিয়েল দেওয়ানের অকাল প্রয়াণে গভীর শোকা প্রকাশ করেছেন বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্ট ও বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সংঘরাজ ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক মি. প্রসেনজিৎ চাকমা। এক শোকবাণীতে তারা প্রয়াত সহযোদ্ধা রিয়েল দেওয়ানের পারলৌকিক সুখ ও মঙ্গল কামনা করেন এবং উৎসর্গ করেন জন্মান্তরের পূণ্যরাশি।

ট্যাগস :

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের কোষাধ্যক্ষ মি. রিয়েল দেওয়ান আর নেই

আপডেট সময় ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬