ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে চলমান মেরামত ও সংস্কারকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ কাজে নি¤œমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং প্রকল্পের নির্ধারিত শিডিউল অনুসরণ না করার অভিযোগ করেছে কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, ‘সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজ’ প্রকল্পের আওতায় “মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। বর্তমানে কলেজের একাডেমিক ভবন ও পুরাতন অনার্স ভবনের মেরামত ও সংস্কারকাজ চলছে। অভিযোগ রয়েছে, কাজের শিডিউলে নতুন ইট ব্যবহারের কথা থাকলেও সেখানে আগে ব্যবহৃত পুরাতন ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হয়েছে। এছাড়া একাডেমিক ভবনের মেঝে যথাযথভাবে প্রস্তুত না করেই টাইলস বসানোর কাজ করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে একাধিকবার মৌখিকভাবে আপত্তি জানানো হলেও পুরাতন ইট ও নি¤œমানের নির্মাণসামগ্রী সরানো হয়নি। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন বলেন, “ঠিকাদার অত্যন্ত নি¤œমানের কাজ করছেন। আমরা বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি আমাদের কথা শুনছেন না। বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে অবহিত করেছি। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (পুর) তরিকুল ইসলাম জানান, ঠিকাদারকে শিডিউল অনুযায়ী কাজ করার বিষয়ে সরেজমিনে পরিদর্শন করে ইতোমধ্যে আপত্তিকর নির্মাণ সামগ্রী অপসারণের জন্য চিঠি দেওয়া হয়েছে। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে, অনিয়মের অভিযোগের বিষয়ে ঠিকাদার জাকির হোসেন বলেন, নিয়ম মেনেই কাজ করা হচ্ছে। আমি সাইটে ছিলাম না। এ সময় হয়তো শ্রমিকরা কিছু অনিয়ম করতে পারে। প্রায় ২৫ লাখ টাকার সরকারি অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানটির সংস্কারকাজে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি এবং কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন কলেজসংশ্লিষ্টরা।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার

আপডেট সময় ০১:২৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬