কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ব্রম্মপুত্র নৌঘাট এলাকায় ড্রেজিংয়ের মাধ্যমে অপরিকল্পিতভাবে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে ক্যানেল খননের কারণে ভাঙ্গন ঝুকিতে রয়েছে স্থানীয়রা। নদীর তীরবর্তীতে জেগে উঠা নতুন চর ড্রেজিংয়ের মাধ্যমে খনন করা হয়েছে। যার প্রস্ত হচ্ছে ১২০ ফিট ও গভীরতা রয়েছে ৩০ ফিট। যে কোন মুহুর্তে বিশাল আকার ধারণ করে চরটি ধ্বসে যেতে পারে। এলাকাবাসী ড্রেজিংয়ের মাধ্যমে ক্যানেল খননে বাধা প্রদান করলেও তা মানা হয় নি। বিআইডব্লিউটিএর নির্দেশনা অমান্য করে চলতি নভেম্বর মাসের শুরু থেকে ফলুয়ারচর নৌকা ঘাটে অপরিকল্পিতভাবে ড্রেজিংয়ের ঘটনা ঘটছে। স্থানীয়ভাবে জানা গেছে, ফলুয়ারচর এলাকায় বন্যার পর বিশাল আকারে চর জেগে ওঠে। একটি প্রভাবশালী কুচক্রি মহল বালু ব্যবসার জন্য বিআইডব্লিউটিএ’র যোগসাজসে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ড্রেজিং করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। প্রভাবশালী মহল বলগেট দিয়ে নৌকা ঘাটে বালুর স্তুপ দিয়ে বালু বিক্রি করার পরিকল্পনা করা উদ্দ্যেশ্যে এ অপরিকল্পিতভাবে ড্রেজিং করা হচ্ছে বলে অভিযোগ। অপরিকল্পিত ভাবে ড্রেজিং অব্যাহত থাকলে ও বালুর চর কাটা বন্ধ না হলে জেগে ওঠা চর ও বসতবাড়ি ভাঙ্গনের ঝুকিতে পড়বে। ঘাট ইজারাদার তৌহিদুল ইসলাম বলেন, বর্তমান নৌকা ঘাট থেকে মালামাল বাহী রাস্তায় আনা সম্ভব হয় না। যে জন্য পূর্বের ঘাটে আসার জন্য ড্রেজিং করা হচ্ছে।
যাতে মালামাল বহনকারী গাড়ি সহজে চলাচল করতে পারে। আপনারা এ বিষয়ে কিছু বলে ক্ষতি করবেন না। বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম সমির চন্দ্র পাল বলেন, রৌমারী টু চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম নৌকা যাতায়াতে নদের মাঝ পথে ডুব চরে নব্যতা সংকটে নৌকা আটকা পড়লে সেই স্থান গুলিতে ড্রেজিং করে চলাচলের ব্যবস্থায় পত্র প্রদান করা হয়েছে। তার অপরিকল্পিত ভাবে ড্রেজিং করলে তা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নিরাপদ দূরত্বে ড্রেজিংয়ের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন, শর্ত অনুযায়ী, বালি উত্তোলনের সময় তীরবর্তী স্থাপনা বা জনগণের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং পাশের ফসলি জমি বিঘœ ঘটানো যাবে না। এ বিষয়ে উপজেলা নির্বাহী মাহবুবুল হাসান জানান, শুনেছি বিআইডাব্লিউটিআইয়ের নির্দেশনা পত্র অনুযায়ী ড্রেজিং করা হচ্ছে না। অপরিকল্পিত ভাবে ড্রেজিং করায় উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে।
সংবাদ শিরোনাম
ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
-
শওকত আলী মন্ডল (রৌমারী) কুড়িগ্রাম - আপডেট সময় ০১:২৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- 2
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















