ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নীলফামারী জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ সুপারের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা। এ সময় নবাগত পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট সময় ০১:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬