ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি Logo বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ নির্ভীকের ক্রেন ভেঙে পড়েছে Logo সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ! Logo নীলফামারীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় Logo কুড়িগ্রামে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত ৬ আসামি বাদ, পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo নানা আয়োজনে ‘আকবরিয়া বিজনেস সামিট ২০২৬’ অনুষ্ঠিত Logo ব্রহ্মপুত্র নদীর চরে প্রভাবশালী ও কর্তৃপক্ষের যোগসাজসে অপরিকল্পিতভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা Logo কালীগঞ্জ সরকারি এমইউ কলেজে সংস্কার কাজে অনিয়মের অভিযোগ, নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার Logo দৌলতপুরে ইউএনওর উদ্যোগে রাস্তা থেকে খড় অপসারণ, জনদুর্ভোগ কমাতে কঠোর সতর্কবার্তা Logo দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ!

গাজীপুরের কালীগঞ্জের নরুন থেকে শ্রীপুরের দমদমা পর্যন্ত একটি সংযোগ সড়ক পাকা করণের কাজ চলছে। সরকারী ঠিকাদার কাজ করছেন আবার একই সড়ক দেখিয়ে রাস্তা শেষ করার কথা বলে জনগনের কাছ থেকে চাঁদা আদায় করেছেন একটি চক্র। এই নিয়ে এলাকায় চাপা গুঞ্জন চলছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিন গিয়ে জানা যায়, গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নরুন এলাকার নিমুরিয়া থেকে শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের দমদমা পর্যন্ত একটি পাকা সড়কের কাজ চলছে। এলজিইডির ৩ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা বরাদ্দে নির্মাণকাজ শুরু হওয়ার কথা ২০২৪ সালের ৪ এপ্রিল এবং শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ৩০ জুন। কিন্তু রাস্তাটির এখনো কাজ চলছে। স্থানীয়রা বলছেন, বার বার টেন্ডার বাতিল হওয়ার কারণে রাস্তাটি শেষ করতে বেশ কয়েক লাখ টাকাও দিয়েছেন তারা। সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও জনগণের কাছ থেকে কয়েক লাখ টাকা তুলে এবার তোপের মুখে পড়েছেন জাকির হোসেন নামে স্থানীয় এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা।সড়ক নির্মাণে পর্যাপ্ত সরকারি বরাদ্দ থাকার পরও এভাবে টাকা নেওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলজিইডির আওতাধীন সড়কটির নির্মাণকাজের জন্য সরকারি পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও রাস্তা নির্মাণের কথা বলে জনগণের কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা উঠানো হয়েছে। চরদমদমা গ্রামের ইসমাঈল হোসেন মোল্লাা জানান, এই গ্রামের অবহেলিত সড়কটি নির্মাণে সরকারের পর্যাপ্ত বরাদ্দ নেই বলে মিথ্যা তথ্য উপস্থাপন করে ভুল বুঝিয়ে আমাদের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয়েছে। পরে আমরা জানতে পেরেছি সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। চরদমদমা গ্রমের সৌদিপ্রবাসী গুলজার মোল্লা জানান, আমরা প্রবাসে থেকে অনেক কষ্টে টাকা উপার্জন করি। জাকির মেম্বার আমাদের ভুল বুঝিয়ে জনগণের দুঃখ-দুর্দশার কথা বলে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। এছাড়াও আমেরিকা প্রবাসী আব্দুস সালামের কাছ থেকেও ৫০ হাজার টাকা নিয়েছে। এভাবে ওই গ্রাামের বিভিন্ন বিত্তশালী এবং নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছ থেকে রাস্তা তৈরির জন্য টাকা উঠিয়েছেন জাকির মেম্বার। অভিযুক্ত জাকির হোসেন প্রহলাদপুর ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৮ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি এবং ইউপি সদস্য। অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন বলেন, আমি এই টাকা একা উঠাইনি, আমাদের গ্রামের শহীদুল্লাহ ডালি সহ আমরা অনেকেই টাকা উঠিয়েছি। আমরা পরবর্তীতে টাকাগুলো খরচ করব। এ বিষয়ে চরদমদমা গ্রামের শহীদুল্লাহ ঢালীকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে তার বিরুদ্ধে অভিযোগের কথা শুনে বলেন, আমি মিটিং-এ আছি। পরে কথা বলছি বলে কেটে দেন। এরপর তিনি আর ফোন দেননি।
তাকেও ফোন দিলে তিনি আর ফোন রিসিভ করেননি। চরদমদমা গ্রামের বাসিন্দা তারা মিয়া বলেন, রাস্তা ফেলে ঠিকাদার পালিয়ে যায়। তাই শুনেছি টাকা উঠানো হয়েছে রাস্তার জন্য। একই কথা বলেন ইসলাম উদ্দিন। আরেক বাসিন্দা প্রকৌশলী শহীদুল্লাহ বলেন, ঢালী ভাই অনেক টাকা দিয়েছে রাস্তার জন্য। জনগনও তার কথা বিশ^াস করে টাকা দিয়েছে। রাস্তার পাশে একটি বাঁশের সাকো দেখিয়ে তিনি বলেন, এই জায়গায় সেতু হবে। টাকা কম পড়লে জনগন দিবে। শ্রীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী তৌহিদ আহমেদ জানান, এলজিইডির অর্থায়নে এ রাস্তা নির্মাণে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এ রাস্তার জন্য জনগণের কাছ থেকে টাকা উঠানোর কোনো প্রশ্নই আসে না। সরকারের বরাদ্দকৃত টাকায় নির্মিত রাস্তার জন্য জনগণের কাছ থেকে কেউ টাকা উঠালে এটা নেহাতই চাঁদাবাজি এবং অন্যায়। তিনি বলেন, এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, বিষয়টি মাত্র শুনলাম। তথ্য সঠিক থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ধাওয়া পাল্টা ধাওয়া, ৫০ কারখানায় ছুটি

সরকারিভাবে নির্মাণাধীন পাকা সড়কের কথা বলে জনগণের নিকট থেকে চাঁদা আদায়ের অভিযোগ!

আপডেট সময় ০১:২৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬