ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন Logo মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা Logo কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস Logo মোংলায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার Logo মঠবাড়িয়ায় অঙ্গন টাওয়ারে রহস্যজনক অগ্নিকান্ড, পুড়ল ৩ বিদ্যুতের মিটার থানায় লিখিত অভিযোগ দুই দিনেও উদঘাটন হয়নি আগুনের রহস্য Logo উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত Logo উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি Logo ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ বইপ্রেম সৃষ্টি করছে নিঝুম পল্লীতে Logo ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

‘বাল্যবিবাহকে না বলুন, কন্যাশিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করুন’Ñএমন নানা স্লোগান ও প্ল্যাকার্ডে মুখরিত হয়ে উঠেছিল উপকূলীয় উপজেলা কয়রার রাজপথ। বাল্যবিবাহের অভিশাপ থেকে কিশোরীদের রক্ষা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা সদরে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাল ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে এবং ‘গার্লস ফার্স্ট ফান্ড’-এর সহযোগিতায় পরিচালিত ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রকল্পভুক্ত ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের হাতে থাকা বাল্যবিবাহবিরোধী ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে পুরো এলাকায় সামাজিক সচেতনতা ও প্রতিরোধের বার্তা ছড়িয়ে পড়ে। র‌্যালিতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও আমাল ফাউন্ডেশনের মাঠপর্যায়ের কর্মকর্তারা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এই অঞ্চলে দারিদ্র্য, অসচেতনতা ও নানা সামাজিক প্রতিবন্ধকতার কারণে এখনো অনেক কিশোরী বাল্যবিবাহের শিকার হচ্ছে। অল্প বয়সে বিয়ের ফলে একদিকে যেমন তাদের শিক্ষাজীবন ঝরে পড়ছে, অন্যদিকে শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। একটি বাল্যবিবাহ কেবল একজন কিশোরীর স্বপ্নকেই অঙ্কুরে বিনষ্ট করে না, বরং একটি পরিবারের সম্ভাবনাময় ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বক্তারা আরও উল্লেখ করেন, বাল্যবিবাহ নির্মূলে শুধু কঠোর আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ। কন্যাশিশুদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। এ সময় বক্তারা কিশোরীদের সুরক্ষা ও ক্ষমতায়নে আমাল ফাউন্ডেশনের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন। সমাবেশে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, সবার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকলে অচিরেই কয়রাকে শতভাগ বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

আপডেট সময় ০২:৪১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬