ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন Logo মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা Logo কিশোরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: ডায়াবেটিক হাসপাতালের ১০ তলা ভবন নির্মাণের আশ্বাস Logo মোংলায় শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি সিলেটে গ্রেফতার Logo মঠবাড়িয়ায় অঙ্গন টাওয়ারে রহস্যজনক অগ্নিকান্ড, পুড়ল ৩ বিদ্যুতের মিটার থানায় লিখিত অভিযোগ দুই দিনেও উদঘাটন হয়নি আগুনের রহস্য Logo উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালিত Logo উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও জলবায়ু ন্যায্যতার দাবি Logo ‘সৈয়দ জুনাব আলী আনোয়ারা সংস্কৃতি কেন্দ্র ও পাঠাগার’ বইপ্রেম সৃষ্টি করছে নিঝুম পল্লীতে Logo ফরিদপুরে নানা আয়োজনে সুজনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি, সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান

মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালী। পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার এজাহারে ২১৯ নম্বর আসামি হিসেবে তার নাম উল্লেখ করা হয়েছে। অথচ গত ২৯ মার্চ মারা যান তিনি। সামচু ঢালী মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার মৃত ইসমাইল ঢালীর ছেলে। তিনি কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর দিবাগত রাতে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ নভেম্বর পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই মো. আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। মৃত ব্যক্তির নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামচু ঢালীর ছেলে নাজমুল হক ঢালী বলেন, আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পরও তাকে বিস্ফোরক মামলার আসামি করা হয়েছে। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক। তবে একজন মৃত মানুষকে কীভাবে আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও মামলা থেকে বাবার নাম প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে মামলার বাদী এসআই আকরাম বলেন, আমি শুধু নামেই মামলার বাদী।
আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। ওপর থেকেই নামগুলো এসেছে। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি আবদুস সালাম বলেন, বিপুলসংখ্যক আসামির নাম থাকায় ভুলবশত এমন ঘটনা ঘটতে পারে। তদন্তে কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া গেলে কিংবা মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মিললে তদন্ত প্রতিবেদন থেকে নাম বাদ দেওয়ার আইনি সুযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটির হোসাইনের নেতৃত্বে হংকংয়ে বাংলাদেশ দ্বিতীয় স্থান অর্জন

মৃত্যুর সাড়ে ৭ মাস পরও রেহাই নেই! সন্ত্রাসবিরোধী মামলায় আসামি বীর মুক্তিযোদ্ধা

আপডেট সময় ০২:৪৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬