ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় Logo বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পিরোলীতে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চক্ষু চিকিৎসাসেবা প্রদান Logo তাড়াশে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান Logo ভিত্তিহীন অভিযোগ ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কর্তৃপক্ষ Logo চাঁদপুর জেলা যুবদলের নতুন কমিটিকে শাহ আলম লস্করের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা Logo আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল Logo নীলফামারীতে নিজ কার্যালয়ে শিক্ষা প্রকৌশলীর ওপর হামলার অভিযোগ, প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন Logo নাজিরপুরে গভীর রাতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের দেওয়া আগুনে ৫ দোকান পুড়ে ছাই Logo লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির শুভেচ্ছা মিছিল Logo সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল

দেশবিরোধী ষড়যন্ত্র ও আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। সমাবেশ থেকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ‘আগুনের রাজনীতি’র তীব্র সমালোচনা করে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জামাল উদ্দীন মাস্টারের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। প্রতিবাদ মিছিলে দুর্গাপুর পৌরসভা, বিরিশিরি, কাকৈরগড়া, দুর্গাপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির মূল দলের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ‘ফ্যাসিস্ট নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আ‘লীগের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে, যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধের ঘোষনা দেন নেতাকর্মীরা। বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আধিপত্য এই বাংলাদেশে আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। দেশব্যাপী চলমান বিভিন্ন নাশকতার বিচার এই মাটিতেই হবে। সম্প্রতি থানায় আগুন দিয়ে দেশপ্রেমিক পুলিশ সদস্যদের আহত করেছে তারা আগুন সন্ত্রাসী, তাদেরকে আর ক্ষমা করা হবে না। আওয়ামী লীগ মূলত একটি গুপ্ত সংগঠন, যারা গত ১৫-১৬ বছর ক্ষমতায় থাকাকালেও নিজেদের সুবিধার্থে আগুনের রাজনীতি করেছে এবং পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করেছে। আজ দেশের সাধারণ মানুষ আ‘লীগের আসল চেহারা দেখতে পাচ্ছে। আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো একজন আদর্শিক সৈনিক বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঘোলাটে পরিবেশ তৈরী করতে দেশের বিভিন্ন এলাকায় তারা গুপ্ত হামলা চালাচ্ছে। দুর্গাপুরে বিএনপির এই প্রতিবাদ সমাবেশই প্রমাণ করে, দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এখন যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ এবং দলের ভেতরেও পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠায় তারা বদ্ধপরিকর।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নগরকান্দায় দাঙ্গা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গীবাদ ও সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে, দুর্গাপুরে বিএনপি‘র মিছিল

আপডেট সময় ১২:৫৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬