ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ টেস্ট

ওয়ান্ডারার্স স্টেডিয়ামের গ্র্যাস ব্যাংকে প্ল্যাকার্ড হাতে খেলা দেখছিল এক খুদে ক্রিকেটপ্রেমী। তার ব্যানারে যা লেখা, তার অর্থ হলো, ‘প্রোটিয়ারা গর্জন করে, বাঘেরা মিউ মিউ করে।
বাস্তবে হলোও তাই। নামে টাইগার হলেও বাস্তবে আজ একরকম অসহায় আত্মসমর্পণ করল বাংলাদেশ। ৯ উইকেটের অনায়াস জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গ টেস্টের শেষ দিনের প্রথম সেশনেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।
আগের দুই দিনে আলোকস্বল্পতা, বৃষ্টি ও বজ্রপাতের কারণে অন্তত ৮২ ওভার কম খেলা হয়েছে। নয়তো এই ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত আসত না।
গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরই বাংলাদেশের পরাজয় এক রকম নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু দেখার বাকি ছিল সফরকারীরা ইনিংস ব্যবধানে হার এড়াতে পারে কি না।
৫ উইকেটে ১০০ রান নিয়ে আজ টেস্টের শেষ দিনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ আর টিকতে পেরেছে ১ ঘণ্টা ৪০ মিনিট। মাত্র ৬৮ রান যোগ করতেই হারিয়েছে বাকি ৫ উইকেট।
তাতে কেবল ইনিংস হারটুকুই এড়ানো সম্ভব হয়েছে। মাত্র ১২ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে ১.৩ ওভারেই ছুঁয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রানের পাহাড় গড়েছিল; লিড নিয়েছিল ১৫৭ রানের।
জোহানেসবার্গ শহরের তিন ভেন্যু মিলিয়ে ১৩০ বছরের টেস্ট ইতিহাসে এ নিয়ে ৭৩ ম্যাচ হলো। এর মধ্যে ২২ বার কোনো দল প্রথম ইনিংসে কমপক্ষে ৪০০ রান করেছে। কিন্তু প্রথম ইনিংসে ৪০০ রান করেও একমাত্র পরাজিত দলটার নাম বাংলাদেশ। দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ধুঁকতে থাকা বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৮ রানে। দুই অভিজ্ঞ ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিমের ৪৭ রানের জুটিটাই ইনিংসের সর্বোচ্চ।
গতকাল বৃহস্পতিবার লিটনের স্টাম্প উপড়ে ফেলে উইকেট শিকার শুরু করেন রাবাদা। এরপরের গল্পটা সাইমান হার্মারের। মাত্র ৮ রানের ব্যবধানে বাকি ৪ উইকেট (মুশফিক, মিরাজ, হাসান ও ইবাদত) নিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন এই স্পিনার।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যক্তিগত ০ রানে মিরাজের বলে স্লিপে শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হন মার্কেস অ্যাকারম্যান। বাকি কাজ সারেন এইডেন মার্করাম ও জুবাইর হামজা।
বাংলাদেশ আরেক উইকেট পেতে পারত। মার্করামকে বোল্ড করেছিলেন ইবাদত হোসেন। কিন্তু সেটি ছিল ‘নো বল’।
এ হারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ওঠার কিঞ্চিৎ আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু আগামী সোমবার (২৩ নভেম্বর)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ০৯:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬