বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে ডিজিটাল গতি আনতে প্রজেক্ট টুমরোর সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকা, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ – ডিজিটাল ফিন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন জোরদার এবং গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করতে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবনী আর্থিক পরামর্শ সেবা ও প্রযুক্তিনির্ভর প্রক্রিয়া সংযুক্ত করে দেশের বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য আনুষ্ঠানিক আর্থিক সেবায় প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ করবে কমিউনিটি ব্যাংক। চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের কৌশলগত আর্থিক পরামর্শক ও ডিজিটাল সল্যুশন পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেড। এর মাধ্যমে গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া সহজ ও ডিজিটাল করা, অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের কাঠামো শক্তিশালী করা এবং আধুনিক ডিজিটাল ফিন্যান্সিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করে সেবার দক্ষতা বৃদ্ধি করা হবে। এই উদ্যোগ গ্রাহক অভিজ্ঞতা উন্নয়ন, দ্রুত সেবা প্রদান এবং আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর ও বিনিময় করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসকেএম শরিফুল আলম, পিএমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী, সিআইটিও ও হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ডেপুটি হেড অব আরএমডি মো. তানজিম মোর্শেদ ভূঁইয়া, হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম, হেড অব অপারেশনস শরফুদ্দিন মোঃ রেদওয়ান পাটওয়ারী, শেখ পারভেজ মারেকার, হেড অব এজন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, এস বি ইউ, অ্যান্ড ট্রানজেকশন ব্যাংকিং; হেড অব এসএমই হোসেন-আল-সাফীর চৌধুরী; হেড অব এগিকালচার শরীফ হাসান মামুন; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল রূপান্তর এবং অন্তর্ভুক্তিমূলক আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com