বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে প্রায় তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের গ্রীস্মকালীন ধান, পাট, মুগ ও তিল বীজসহ সার বিতরন কার্ষক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্ভোধন করেন ঝিনাইদহ-৪ আসনের এমপি মওলানা আবু তালিব। এ সময়ে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের তালিকাভুক্ত চাষীদের মধ্যে ১ ও ২ কেজি হারে পাট বীজ ও সার দেওয়া হয়। ২০২৫- ২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় বুধবার ২’শত কৃষককের মাঝে পাট বীজ ও সার বিতরন করা হয়। এছাড়াও ৬’শত কৃষককে মুগ, ৩’শত কৃষকের মাঝে তিল এবং ১৫’শত কৃষের মাঝে রোপা আউশ ধানের বীজ ও সার বিতরন কার্ষ্যক্রমের উদ্বোধন করা হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনির সভাপতিত্বে পাটবীজ ও সার বিতরণ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক, কৃষি সম্প্রসারন অফিসার আকতারুজ্জামান মিয়া, পাট কর্মকর্তা ফারুক হোসেন ও জাকির হোসেন সহ আরো অনেকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com