বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

যথাযথ মর্যাদায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫-মার্চ গণহত্যা দিবস/২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন দরবার হলে উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সুধী ও সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভায় গণহত্যা দিবসের গুরুত্ব ও আধুনিক বাংলাদেশ বিনির্মানে সূচনা বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন মিয়া, গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, সাধারণ সম্পাদক মোঃ জাকির মুন্সী প্রমুখ। আলোচনার পূর্বে ১৯৭১ সালের ২৫ মার্চ এর গণহত্যায় সকল শ্রেণি পেশার শহিদদের প্রতি শ্রদ্ধা রেখে ০১ (এক) মিনিট নিরবতা পালন করা হয়। সভায় সভাপতি বলেন, গণহত্যা ও মহান স্বাধীনতা দিবসে যে সমস্ত শহিদ মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা নারী সহ ৩০ লক্ষ শহিদ, দুই লক্ষ মা বোনের সম্ভ্রম হানীর ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি এবং দেশপ্রেম নিয়ে আমরা সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি এবং হানাহানি, সন্ত্রাস, দুর্ণিতী বন্ধ করে দেশকে এগিয়ে নিতে পারি, সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com