বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

গত বুধবার দুপচাঁচিয়া উপজেলা বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে ২০২৫ শিক্ষবর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীদের মাঝে ড. জালাল উদ্দীন বৃত্তির অর্থ সহ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় কমিউনিটি সেন্টারে বিশ্ববিদ্যালয়ের ক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলাউদ্দিন ফকিরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ.এম. আমিনুজ্জামান, আইন মন্ত্রনালয়ের যুগ্মসচিব কবীর উদ্দিন প্রামানিক, বগুড়া পল্লি উন্নয়ন একাডেমি পরিচালক ড. আব্দুল মজিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুর মহল আকতার বানু, খুলনা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক ড.আহসান হাবিব প্রামানিক, বিশ্ববিদ্যালয় ক্লাবের সাবেক সভাপতি সুদেব কুমার কুন্ডু, অসিম কুমার দাস সহ প্রমুখ। পরে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী তামিল ইকবাল ও আব্দুল্লাহ আল শাফিকে অ্যামেরিকা প্রবাসী ড. জালাল উদ্দীন এ্যাওয়ার্ড এর নগদ ৪০ হাজার টাকা করে ৮০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট সহ সনদ প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com