বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের সোনাখাড়া গ্রামের বাসিন্দা সত্য চন্দ্র রবিদাসের মেয়ে সূচনা রানী মেধা দিয়ে অর্জন করেছেন বড় সাফল্য ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষার পথ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ অবস্থায় সূচনার পাশে দাঁড়াতে এবং তাঁর সার্বিক পরিস্থিতি জানতে বুধবার (২৫ মার্চ) তাঁর বাড়িতে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর নির্বাহী সদস্য সাদমান সাম্য। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা এস. এইচ. সোহান, জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য রাহাত মাহফুজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম, নিমগাছি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস রবিন ও সহকারী শিক্ষক সোহেল রানা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তারা সূচনার উচ্চশিক্ষা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনার ক্ষেত্রে সার্বিক সহায়তা দেওয়ার কথাও জানান। এ সময় তারা সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সূচনার পাশে এগিয়ে আসার আহ্বান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com