বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা পর্যটন শিল্পে বদলে দিবে সীতাকুন্ডে অর্থনীতি টুঙ্গিপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত কালীগঞ্জে তিন হাজার কৃষকদের মাঝে বিনামূল্যের বীজ ও সার বিতরণ কার্ষক্রম উদ্বোধন সদর দক্ষিণে রেল-বাস দুর্ঘটনায়, উচ্ছেদ অভিযান দুপচাঁচিয়ায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির অর্থসহ এ্যাওয়ার্ড প্রদান গলাচিপা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসে আলোচনা সভা আর্থিক সংকটে থমকে যেতে বসা সূচনার স্বপ্ন, পাশে জকসু প্রতিনিধিরা তাড়াশে পৌরসভার ১৭টি রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম জেলা প্রশাসক বরাবর অভিযোগ

বগুড়া শহর ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬

বগুড়া শহরের ৩নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মোঃ রেজাউল করিম বাদশা। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য আরও সুদৃঢ় হয়। তিনি সকলকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও এলাকার উন্নয়ন করার জন্য আগামী ৯ এপ্রিল ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব জহুরুল ইসলাম ডালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জনাব এ্যাড. আব্দুল বাছেদ পিপি, শহর বিএনপির সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব জামিনুর হাসান শাওন এবং শহর ছাত্রদলের সভাপতি জনাব এস. এম. রাঙ্গা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৩ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ রিপন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক আইনুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মাঝে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পুনর্মিলনী সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আঃ জলিল বাকি, জেলা বিএনপির মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক এবং জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আলহাজ্ব ময়নুল হক বকুল, ৩নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আসদ উদ্দিন সবুজ, বগুড়া বার সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জাতীয়বাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিট এর সাধারণ সম্পাদক এ্যাডঃ আঃ মতিন, এ্যাডঃ শফিকুল ইসলাম শফিক, সহ সভাপতি খাতুনেজান্নাত নিলা, কে এম হুমায়ন কবির, সুফিয়া বেগম কোহিনূর, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ এনামুল হক পান্না, দপ্তর সম্পাদক এ্যাডঃ আমিনুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com