বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

তারাবিহ-ঈদের নামাজ বাড়িতে : সৌদি গ্রান্ড মুফতি

খবরপত্র অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
গ্রান্ড মুফতি শাইখ আব্দুলআজিজ বিন আল-শাইখ - ছবি : সংগৃহীত

করোনাভাইরাসের ভয়াবহতা যদি না কমে তাহলে তারাবিহ ও ঈদুল ফিতরের নামাজ বাড়িতেই পড়ার আহবান জানিয়েছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি শাইখ আব্দুলআজিজ বিন আল-শাইখ। সৌদি প্রেস এজেন্সি শুক্রবার এ তথ্য জানায়।

দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের কাছে বর্তমান পরিস্থিতিতে তারাবিহ ও ঈদের নামাজ কিভাবে আদায় করবে তা জানতে চেয়ে অনেকে প্রশ্ন করেন। মন্ত্রণালয় এ বিষয়ে গ্রান্ড মুফতির নির্দেশনা জানতে চাইলে তিনি একথা বলেন। গ্রান্ড মুফতি বলেন, যেহেতু করোনাভাইরাস প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের কারণে এ বছর মসজিদে তাদের যাওয়া সম্ভব নয় তাই নিজ বাড়িতেই এই পবিত্র মাসের ইবাদত বন্দেগীর করতে হবে। তিনি আরো বলেন, এটা প্রমাণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন আর তারাবিহর নামাজ ফরজ নয় এটা সুন্নাত। ঈদের নামাজের বিষয়ে মতামত দিতে গিয়ে সৌদি গ্রান্ড মুফতি বলেন, যদি বিরাজমান পরিস্থিতি অব্যাহত থাকে এবং ঈদের মাঠ বা মসজিদে নামাজ সম্ভব না হয় তবে নিজ বাড়িতেই খুতবা ছাড়াই নামাজ আদায় করা যাবে। করোনা ভাইরাসে সৌদি আরবে ৭ হাজার ১৪২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু বরণ করেছেন ৮৭ জন। সৌদি গেজেট। এইচআর/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com