বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

ড. সা’দত হুসাইন আর নেই

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২০

সাবেক মন্ত্রিপরিষদ সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান সা’দত হুসাইন মারা গেছেন। বুধবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি।

সা’দত হুসাইনের ছেলে শাহজেদ সা’দত বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গত ১০ দিন ধরে বাবা ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। কিডনি জটিলতা, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসকরা রাত ১০ টা ৪৯ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।’

সা’দত হুসাইনের বয়স হয়েছিল ৭৩ বছর। আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে শাহজেদ বলেন, ‘আমি, দুই বোন, মা-খালা পারিবারিকভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

২০০২-০৫ সালে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেন সা’দত হুসাইন। ২০০৭ থেকে ২০১১ সাল পর্ন্ত তিনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

১৯৪৬ সালের ২৪ নভেম্বর নোয়াখালীতে জন্ম হয় সা’দত হুসাইনের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছিলেন তিনি। ১৯৭০ সালে পাকিস্তানি শাসনামলে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন তিনি। যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ১৯৮৭ সালে। ২০০৫ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি কর্মজীবনে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ নানা দায়িত্ব পালন করেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com