বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

দক্ষিণ এশীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব ও তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আজ (২৩ এপ্রিল) একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। ‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ে এ সম্মেলন হবে।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে ‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য দেবেন।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং পরে কোভিড-১৯ পরিস্থিতি এবং মহামারি থেকে উদ্ভূত সংকট মোকাবিলার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে বিশেষ ব্রিফিং দেবেন।

ডাব্লিউইএফ-এর স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ভবিষ্যত গড়ে তোলা কর্মসূচির প্রধান আর্নোড বার্নায়ের্ট ফোরামের স্বাস্থ্যসেবা কমিউনিটি থেকে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন।

পরিশেষে, সঞ্চালক আলোচনার জন্য ফ্লোর উন্মুক্ত করে দেবেন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অ্যাকশন গ্রুপের সদস্য অংশগ্রহণকারীদের কাছে তাদের মতামত জানাতে অনুরোধ করবেন।

গুরুত্বপূর্ণ বিষয়ের সংক্ষিপ্তসার ও ডাব্লিউইএফ গৃহীত পরবর্তী পদক্ষেপগুলো তুলে ধরার মধ্য দিয়ে সম্মেলন শেষ হবে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com